CC-04: PEDAGOGY ACROSS CURRICULUM
1. নীচের প্রশ্নগুলির উত্তর দিন (ঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দিন): 1 × 20 = 20
(a) জেনেটিক জ্ঞানতত্ত্বের (genetic epistemology) জনক হলেন:
(i) পিয়াজে
(ii) ব্রুনার
(iii) ভাইগটস্কি
(iv) ডিউই
(b) ধ্রুপদী অনুবর্তনের অগ্রণী হলেন:
(i) স্কিনার
(ii) প্যাভলভ
(iii) ওয়াটসন
(iv) খনটাউইক
(c) শিশুর বৃদ্ধি ও বিকাশ চর্চার সর্বোত্তম পদ্ধতি হল:
(i) মনঃবিশ্লেষণ পদ্ধতি
(ii) তুলনামূলক পদ্ধতি
(iii) ক্রমবিকাশ পদ্ধতি
(iv) পরিসংখ্যান পদ্ধতি
(d) শিখনের ফলাফল শিক্ষকদের সাহায্য করে:
(i) পাঠ্যপুস্তকের বাইরের বিষয়ের উপরেও পাঠদান করতে
(ii) পাঠ্যপুস্তক অনুযায়ী পাঠের পরিকল্পনা করতে
(iii) শ্রেণিকক্ষে একাধিক শিক্ষাতাত্ত্বিক বিশ্লেষণ ব্যবহার করতে
(iv) উপর্যুক্ত সবগুলিই
(e) ধারণা গঠন (concept formation) আমাদের সাহায্য করে:
(i) দক্ষতা সংগঠিত করতে
(ii) জ্ঞান সংগঠিত করতে
(iii) চিন্তা করতে
(iv) যুক্তি প্রদান করতে
(f) পাঠদানের আগে পাঠ প্রস্তুত করাকে বলা হয়:
(i) পরিমাপ
(ii) শিক্ষণ অনুশীলনী
(iii) প্রস্তুতিকরণ
(iv) পাঠটীকা
(g) প্রজ্ঞামূলক মডেলের (cognitive model) উদাহরণ হল:
(i) Piaget-এর মডেল
(ii) Inquiry Training মডেল
(iii) Assertive Training মডেল
(iv) Basic Teaching মডেল
(h) নির্দেশনামূলক উদ্দেশ্যের প্রজ্ঞামূলক ক্ষেত্রের সর্বনিম্ন স্তর হল:
(i) মূল্যায়ন
(ii) জ্ঞানমূলক
(iii) প্রয়োগমূলক
(iv) দক্ষতামূলক
(i) শ্রেণিকক্ষে শিক্ষকের ভাষাবিহীন যোগাযোগ প্রক্রিয়ার উদাহরণ হল:
(i) অঙ্গভঙ্গি
(ii) কণ্ঠস্বরের স্পষ্টতা
(iii) ব্ল্যাকবোর্ডে লেখা
(iv) প্রশ্ন জিজ্ঞাসা করা
(j) প্রোগ্রাম নির্দেশনা যাদের শিক্ষণ তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, তাঁরা হলেন:
(i) স্কিনার ও থর্নডাইক
(ii) স্কিনার ও প্যাভলভ
(iii) থর্নডাইক ও প্যাভলভ
(iv) গেস্টাল্ট ও প্যাভলভ
(k) বিদ্যালয়ের পাঠক্রমে সাংস্কৃতিক প্রতিফলন ঘটে:
(i) বিদ্যালয়ের
(ii) স্থানীয় এলাকার
(iii) সমাজের
(iv) গৃহের
(l) নিচের কোনটি NCF-2005-এর নির্দেশক নীতি নয়?
(i) পাঠক্রম পাঠ্যপুস্তককেন্দ্রিক করে তোলা
(ii) জ্ঞানকে স্কুলের বাইরের জীবনের সঙ্গে সংযুক্তকরণ করা
(iii) শিখনকে নির্বোধ মুখস্থবিদ্যার বাইরে নিয়ে যাওয়া
(iv) পরীক্ষা ব্যবস্থা আরও নমনীয় করা
(m) একটি স্কোরিং গাইড (Scoring guide) যা ব্যবহার করে শিক্ষার্থীদের গুণমান মূল্যায়ন করা হয়, তা হল:
(i) রুব্রিক্স (Rubrics)
(ii) চেকলিস্টস (Checklists)
(iii) ইনভেন্টোরিস (Inventories)
(iv) রেটিং স্কেলস (Rating Scales)
(n) মন মানচিত্র (Mind Mapping) নিম্নোক্ত যেটির সঙ্গে সম্পর্কিত, তা হল:
(i) বোধগম্যতা বাড়ানোর কৌশল
(ii) উদ্যোগনাময় ঘটনার কর্ম পরিকল্পনা
(iii) একটি মন অঙ্কন করার পদ্ধতি
(iv) মানচিত্র অঙ্কন করার কৌশল
(o) অবরোহী চিন্তন প্রক্রিয়ায় চিন্তা করা হয়:
(i) সাধারণীকরণ থেকে বিশেষীকরণের মাধ্যমে
(ii) বিশেষীকরণ থেকে সাধারণীকরণের মাধ্যমে
(iii) উদাহরণ থেকে আরও উদাহরণের মাধ্যমে
(iv) সংজ্ঞা থেকে আরও সংজ্ঞার মাধ্যমে
(p) একটি নাটকে সকল কথোপকথনের মাধ্যমে চিন্তাভাবনা এবং অনুভূতি ব্যক্ত হয়:
(i) চরিত্রের
(ii) লেখকের
(iii) দর্শকের
(iv) পরিচালকের
(q) মূল্যবোধের অন্তর্ভুক্ত হল:
(i) গণতান্ত্রিক চেতনা
(ii) বিজ্ঞানের ক্ষতিকর প্রভাব
(iii) অহিংসাবোধ
(iv) মানুষের ইতিহাসবোধ
(r) নিচের কোনটিকে ডিজিটাল সাধনী (Digital tool) হিসেবে বিবেচনা করা যাবে না?
(i) ভিডিও
(ii) সিমুলেশন
(iii) অডিও
(iv) টেক্সটবুক
(s) প্রাথমিক বিদ্যালয়ে অন্যান্য পাঠক্রমিক কার্যাবলির সঙ্গে শিল্পকলার প্রদর্শনকে একীভূত করা নিশ্চিত করে:
(i) আনন্দপূর্ণ শিখন
(ii) আকর্ষণীয় শিখন
(iii) মুখস্থকারী শিখন
(iv) প্রেষণাদায়ক এবং আনন্দপূর্ণ শিখন
(t) ICT-এর পুরো কথা হল:
(i) Information and Connecting Technology
(ii) Instruction and Communication Technology
(iii) Information and Communication Technology
(iv) Instruction and Children Teaching
2. নীচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি ২৫টি শব্দের মধ্যে): 10 × 2 = 20
(a) অন্তর্ভুক্তিমূলক শিক্ষার (Inclusive Education) সংজ্ঞা দিন। (Define Inclusive Education.)
(b) শিশুকেন্দ্রিক পদ্ধতির দুটি সুবিধা লিখুন। (Write two advantages of child centric method.)
(c) সমন্বিত শিক্ষণ ধারণার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করুন। (Write two important characteristics of integrated learning.)
(d) ব্লুমের শিক্ষাবিভাজনকে একটি পিরামিডের সাহায্যে উপস্থাপন করুন। (Draw the pyramid to show the Bloom’s Taxonomy of Education.)
(e) মূল্যবোধের সংক্ষিপ্ত ধারণা দিন। (Give brief concept of values.)
(f) আন্তঃবিষয়ক জ্ঞানচর্চার দুটি মুখ্য গুরুত্ব লিখুন। (Write two major importance of interdisciplinary study.)
(g) পিয়াজের বৌদ্ধিক বিকাশের চারটি পর্বের নাম লিখুন। (Write the four stages of Piaget’s cognitive development.)
(h) Dyslexia কী? (What is Dyslexia?)
(i) পেডাগজি বলতে কী বোঝেন? (What do you mean by Pedagogy?)
(j) উদ্ভাবনমূলক শিক্ষণ বলতে কী বোঝেন? (What do you mean by discovery learning?)
(k) বহুসংস্কৃতি সমন্বিত শ্রেণিকক্ষ বলতে কী বোঝেন? (What do you mean by multi-cultural classroom?)
(l) প্রোগ্রামভিত্তিক নির্দেশনার দুটি সুবিধা লিখুন। (Write the two advantages of programme-based instruction.)
3. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি 250টি শব্দের মধ্যে): 7 × 2 = 14
(a) পাঠ্যক্রমে শিক্ষণ বিজ্ঞানের উদ্দেশ্যসমূহ কী? শিক্ষার্থীর জন্য বাধামুক্ত এবং আনন্দপূর্ণ শিক্ষণ পরিবেশ রচনার উপায়সমূহ আলোচনা করুন। (What are the objectives of Pedagogy across the Curriculum? Discuss the ways of creating a barrier free and joyful learning environment for learners.) 3 + 4 = 7
(b) সতীর্থ শিক্ষণে কীভাবে দলগত শিক্ষণকে ব্যবহার করবেন তা উদাহরণসহ আলোচনা করুন। (Discuss how team teaching can be used in peer group learning. Explain with suitable example.)
(c) প্রাথমিক স্তর থেকে একটি ধারণা নির্বাচন করুন এবং ধারণাটিকে সমন্বিত শিক্ষণের দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করুন। (Select a concept from primary level and analyse the concept with the help of Integrated teaching approach.)
4. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি 500টি শব্দের মধ্যে): 16 × 1 = 16
Read More
- WB D.El.Ed Part 2 CC-04 Previous Year Question Paper 2014-16
- WB D.El.Ed Part 2 CC-04 Previous Year Question Paper 2015-17
- WB D.El.Ed Part 2 CC-04 Previous Year Question Paper 2016-18
- WB D.El.Ed Part 2 CC-04 Previous Year Question Paper 2017-19
- WB D.El.Ed Part 2 CC-04 Previous Year Question Paper 2018-20
- WB D.El.Ed Part 2 CC-04 Previous Year Question Paper 2019-21
- WB D.El.Ed Part 2 CC-04 Previous Year Question Paper 2020-22
- WB D.El.Ed Part 2 CC-04 Previous Year Question Paper 2021-23
- WB D.El.Ed Part 2 CC-04 Previous Year Question Paper 2022-24
- WB D.El.Ed Part 2 CC-04 Previous Year Question Paper 2023-25