বিষয়বস্তু বিশ্লেষণ (Content Analysis) – 1
বিষয়: আমাদের পরিবেশ
শ্রেণী: চতুর্থ
তারিখ:
| একক | উপএকক | পরিকল্পিত সংখ্যা |
|---|---|---|
| আবহাওয়া ও বাসস্থান | (i) জীবনের জন্য বাতাস | 1 |
| (ii) বাতাসের মধ্যে এত কিছু | ||
| *(iii) কখনও গরম, কখনও বৃষ্টি, কখনও বা ঠান্ডা | 1 | |
| (iv) কতকম ফুল, কতকম উৎসব | 1 | |
| (v) বিভিন্ন ঋতু আর ফুল-ফল, উৎসব। | ||
| (vi) আমাদের চারপাশের উদ্ভিদ ও প্রাণী | ||
| (vii) কোথায় থাকে তারা | 1 | |
| (viii) থাকলে কেমন আছে বিভিন্ন | ||
| (ix) অচেনা জায়গা | 1 | |
| (x) সাতরঙাছির ঝিলে পরিযায়ী পাখি | ||
| (xi) চলো ঘুরতে |
মোট পরিকল্পিত সংখ্যা — ৬
*চিহ্নিত উপএকটি বিশ্লেষণ করা হল
উপএককের বিশ্লেষণ (Analysis of sub-units)
উপএকক (Sub-Unit): কখনও গরম, কখনও বৃষ্টি, কখনও বা ঠান্ডা
বিষয়বস্তুর সংক্ষিপ্ত বিবরণ
আমরা কখনও পাতলা সুতির পোশাক, কখনও উলের সোয়েটার, কখনও বর্ষাতি এবং ছাতা ব্যবহার করি। আকাশের দিকে লক্ষ্য রাখলে আমরা দেখতে পাই—আকাশ ছেড়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলা তুলোর মতো, কালো মেঘে ঢাকা। এইরকম অবস্থায় কখনও খুব গরম লাগে, কখনও কমবেশি বৃষ্টি নামে। আবার শীতের সময় খুব ঠান্ডা হয়। কেন এমন হয়? কখনও গরম, ঠান্ডা, বৃষ্টি—এগুলিকে আমরা এক-একটি ঋতুতে ভাগ করে আলোচনা করি।
পূর্ববর্তী জ্ঞান (Previous Knowledge)
- শিক্ষার্থীরা জানে যে, পাহাড়ের বাতাসে অক্সিজেন কম থাকে। শ্বাস নিতে কষ্ট হয়।
- মাছকে জলের থেকে তুলে মাটিতে রাখলে কিছুক্ষণ পর মারা যাবে সে সম্পর্কে শিক্ষার্থীরা অবহিত।
- একটা ভিজে কাপড় রোদে দিলে কেন শুকিয়ে যায় তার কারণ সম্পর্কে শিক্ষার্থীরা অবহিত।
- মেঘ কীভাবে তৈরি হয় সে সম্পর্কে শিক্ষার্থীরা জানে।
- বাতাসে সবচেয়ে বেশি যে গ্যাসটি আছে তার নামও তারা জানে।
- কলকারখানা থেকে বাতাসে কী মেশে তাও তারা জানে।
উদ্দেশ্য
এই উপএককটি পাঠদানের উদ্দেশ্যগুলি নিম্নে আলোচনা করা হল-
① বৌদ্ধিক স্তর (Cognitive)
বৌদ্ধিক স্তরকে আবার তিনভাগে ভাগ করা হয়। যথা-
(ক) জ্ঞানমূলক (Knowledge)
এই উপএককটি পাঠদানের জ্ঞানমূলক উদ্দেশ্য হল-
(i) গ্রীষ্মকাল কাকে বলে তা জানবে।
(ii) বর্ষাকাল কাকে বলে তা জানবে।
(iii) শীতকালে আমরা কেমন পোশাক পরি তা জানবে।
(iv) শরৎকালের আকাশ কেমন থাকে তা জানবে।
(খ) বোধমূলক (Comprehension)
(i) সব ঋতুতে একই পোশাক আমরা কেন ব্যবহার করি না তার পার্থক্য করতে পারবে।
(ii) বর্ষাকাল ও গরমকালের আবহাওয়া, উৎসব, পোশাকের পার্থক্য করতে পারবে।
(গ) প্রয়োগমূলক (Application)
(i) ঋতু অনুযায়ী পোশাক পরতে পারবে।
(ii) বর্ষাকালে বাইরে বের হলে ছাতা, বর্ষাতি সঙ্গে নিতে হয় তা জানবে ও প্রয়োজনে ব্যবহার করতে পারবে।
(iii) শীতকালে কোনো ছবি (উলের পোশাক পরা) দেখে বুঝতে পারবে ওটি কোন সময়ের ছবি।
(iv) শীত লাগলে উলের পোশাক, গরম আসলে সুতির হালকা পোশাক পরতে হয় তা জানবে।
② অনুভূতিমূলক (Affective)
(i) গরমকালের সঙ্গে শীতকালের পার্থক্য নিজেই উপলব্ধি করে সেইমতো পোশাক পরিধান করতে পারবে।
(ii) আবহাওয়া ও জলবায়ু অনুযায়ী বিভিন্ন সময়কে পরস্পর সাজাতে পারবে।
③ সঞ্চালনমূলক স্তর (Psychomotor stage)
বিভিন্ন ঋতুর তালিকা তৈরি করতে পারবে। ঋতু অনুযায়ী উৎসব ও ফলের তালিকা তৈরি করতে পারবে। ছবি আঁকতে পারবে। বিভিন্ন ঋতুর বিবরণ দিতে পারবে।
শিক্ষণ কৌশল (Teaching Strategies)
আজকের পাঠটি পাঠদানের শিক্ষক/শিক্ষিকা পর্যবেক্ষণ, প্রশ্ন-উত্তর, বক্তৃতা, আবিষ্কারমূলক পদ্ধতি, আলোচনা, প্রদর্শনমূলক পদ্ধতি ব্যবহার করবেন।
সহায়ক উপকরণ (Usable Teaching aids)
এই পাঠটি শিক্ষার্থীদের আরও ভালোভাবে জ্ঞান-শিক্ষণে যে সকল উপকরণ ব্যবহার করবেন তা হল—
(i) বিষয় সংশ্লিষ্ট ছবি, চার্ট।
(ii) বাস্তব সুতির পোশাক, উলের পোশাক, ছাতা।
(iii) ঋতু অনুযায়ী ফুল, ফল-এর ছবি।
(iv) শ্রেণির সাধারণ উপকরণ—চক, ডাস্টার, বোর্ড, দুলদুলি দড়ি প্রভৃতি।
(v) কর্মপত্র, মূল্যায়ন পত্র।
শ্রেণিকক্ষে শিক্ষাদান পদ্ধতি (Teaching methods in classroom)
আজকের পাঠটি শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের সামনে তুলে ধরা এবং তাদের আগ্রহের জন্য কার্যকরী পদ্ধতি ব্যবহার করা হবে। এগুলি হল-
পর্যবেক্ষণ পদ্ধতি, প্রশ্ন-উত্তর পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি, আবিষ্কারমূলক পদ্ধতি, আলোচনামূলক পদ্ধতি প্রভৃতি।
| একক/উপএকক | পদ্ধতির প্রয়োগ | বিবরণ | গুরুত্ব |
|---|---|---|---|
| কখনও গরম, কখনও বৃষ্টি, কখনও বা ঠান্ডা | পর্যবেক্ষণ পদ্ধতির প্রয়োগ | – শিক্ষার্থীদের সামনে শীতের পোশাক পরা, ছাতা মাথায় দেওয়া, সুতির পোশাক পরা মানুষের ছবি সংবলিত চার্ট চিত্র দেওয়া হবে। ছবিগুলি শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করতে বলা হবে। – শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করার পর তাদের শিক্ষকের সামনে শিক্ষার্থীরা উত্তর দেবে। ভুল হলে শিক্ষক সংশোধন করে দেবেন। প্রশ্ন: (i) আমরা উলের পোশাক কোন ঋতুতে পরি? (ii) বর্ষাকালে ছাতা ব্যবহার করি কেন? (iii) চার্টের ছবি তিনটি দেখে তোমাদের কী মনে হচ্ছে? | শিক্ষার্থীর সক্রিয়তা বাড়বে, আগ্রহ বাড়বে। পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে। |
| একক/উপএকক | পদ্ধতির প্রয়োগ | বিবরণ | গুরুত্ব |
|---|---|---|---|
| – শিক্ষার্থীদের মনে কোনো প্রশ্ন জাগলে তারা তা করবে। শিক্ষক উত্তর দেবেন। | |||
| প্রশ্ন-উত্তর পদ্ধতির প্রয়োগ | |||
| আবিষ্কারমূলক পদ্ধতির প্রয়োগ | – শিক্ষার্থীদের তিনটি দলে ভাগ করে এক-এক দলকে উলের পোশাক, সুতির পোশাক, বর্ষাতি দেওয়ার পর তাদের মধ্যে আলোচনা করতে বলে এক-এক করে পরতে বলব। উলের পোশাক যে পরে তাকে জিজ্ঞাসা করা হবে— তোমার কেমন লাগছে? খুব গরম লাগছে। সুতির পোশাক পরে তোমার কেমন লাগছে? ভালো। বর্ষাতি কি আমরা সব সময় ব্যবহার করি? না। | – শিক্ষার্থীরা প্রশ্ন করতে শিখবে। – শিক্ষার্থীদের দ্বারা আবহাওয়ার পার্থক্য নির্ণয়করণ। – পোশাক সম্পর্কে অভিজ্ঞতা অর্জন। | |
| আলোচনা পদ্ধতির প্রয়োগ | – শিক্ষক শিক্ষার্থীদের তিনটি দলে ভাগ করে তাদের কর্মপত্র দেবেন। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আলোচনা করে কর্মপত্রটি পূরণ করবে। প্রয়োজনে শিক্ষক আলোচনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করবেন। | – আলোচনায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা নিজের মত প্রকাশ করার কৌশল শিখবে, অন্যের মতামত ধৈর্য সহকারে শুনতে হয়, অন্যের মতামত থেকে কী বুঝবে তা বুঝবে। |
বিষয়বস্তুর ধারণা ও উদাহরণ
Example to illustrated Concepts/Content/Theme
| ধারণা (Concepts/Content) | উদাহরণ (Example) |
|---|---|
| — বছরের সব সময় একই রকম ঠান্ডা, গরম, বা বৃষ্টি থাকে না অর্থাৎ আবহাওয়া থাকে না সে সম্পর্কে ধারণা লাভ করবে। সারা বছর আমরা একই রকম পোশাক পরি না, সারা বছর একই রকম ফসল, ফল-ফুল হয় না সে সম্পর্কে ধারণা লাভ করবে। | — কয়েক মাস শীত থাকে, কয়েক মাস গরম থাকে, কয়েক মাস বর্ষা থাকে তার উদাহরণ দিতে পারবে। — শীতকালে উলের পোশাক, সোয়েটার, চাদর পরি তার উদাহরণ দিতে পারবে, বর্ষায় বর্ষাতি ব্যবহার করি তার উদাহরণ দিতে পারবে। — বিভিন্ন ঋতুর পার্থক্য করতে পারবে এবং উদাহরণ দিতে পারবে। |
একক অভীক্ষাপত্র (উদ্দেশ্যভিত্তিক)
একক অভীক্ষাপত্রের প্রশ্নপত্র পরিকল্পনা (Table of Specification)
| উপএকক | প্রশ্নের উদ্দেশ্যের ভিত্তিতে নম্বর বিভাজন | প্রশ্নের ধরন অনুযায়ী নম্বর বিভাজন | প্রশ্নের মান ও সংখ্যা | শতাংশ হার |
|---|---|---|---|---|
| কখনও গরম, কখনও বৃষ্টি, কখনও বা ঠান্ডা | জ্ঞানমূলক | |||
| বোধমূলক | ||||
| প্রয়োগমূলক | ||||
| দক্ষতামূলক |
অভীক্ষাপত্র
বিষয়: আমাদের পরিবেশ
একক: আবহাওয়া ও বাসস্থান
উপএকক: কখনও গরম, কখনও বৃষ্টি, কখনও-বা ঠান্ডা
পূর্ণমান: ১০
সময়: ১০ মি.
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও একটি-দুটি শব্দে:
(i) পশু পাখিদের শীত একটু কম লাগে কেন?
(ii) প্রথম মানুষ পোশাক হিসেবে কী ব্যবহার করত?
(iii) কোন ঋতুতে কী কী পোশাক পরি?
(iv) বৃষ্টির সময় আমরা কী ব্যবহার করি?
(v) রোদের সময় আমরা কী ব্যবহার করি?