WB DElEd Part-2 CC-02 Question Paper 2018-20

DElEd EXAMINATION (PART-II), (SESSION 2018-2020), CC-02: EDUCATIONAL STUDIES

  1. নীচের প্রশ্নগুলির উত্তর দিন (ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিন): 1 × 20 = 20

(a) বিদ্যালয় হল বাস্তবিক অর্থে সামাজিক প্রতিষ্ঠান, যেহেতু:
(i) এই প্রতিষ্ঠান নতুন প্রজন্মের মধ্যে আমাদের সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখে
(ii) এই প্রতিষ্ঠান সামাজিক অভ্যাসটির নিয়ম ও পদ্ধতি নির্ধারণ করে
(iii) এই প্রতিষ্ঠান সামাজিক সমাধান নির্দেশ করে
(iv) এই প্রতিষ্ঠান সমাজ দ্বারা স্থাপিত

(b) মহাত্মা গান্ধি প্রবর্তিত শিক্ষাব্যবস্থা পরিচিত যে নামে:
(i) বিনয়ী শিক্ষা
(ii) বুনিয়াদি শিক্ষা
(iii) বৃত্তিমূলক শিক্ষা
(iv) আন্তর্জাতিক শিক্ষা

(c) নীচের কোন ধারাটি শিক্ষার প্রতি স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে?
(i) সমন্বিত শিক্ষা
(ii) নৈ-তালিম
(iii) মানুষ তৈরির শিক্ষা
(iv) আন্তর্জাতিকতাবোধের শিক্ষা

(d) শিক্ষার কোন দিকটি শিক্ষার্থী-শিক্ষিকাদের নিজেদের বৃত্তির সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণ বলে মনে করেন?
(i) শিক্ষাক্ষেত্রে বস্তুর যথেষ্ট কাজ না থাকা
(ii) শিক্ষাগত যোগ্যতার সীমাবদ্ধতা
(iii) বেশি পরিমাণে আত্মবিশ্বাস ও অভিজ্ঞতার সুযোগ
(iv) সহকর্মী ও প্রশাসনের সঙ্গে খারাপ সম্পর্ক

(e) যখন একটি শিশু প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে সক্রিয় চিন্তার আদান-প্রদান করে (শিক্ষার্থী/শিক্ষক সম্পর্কের মাধ্যমে), তখন সেটি কোন তাত্ত্বিক দর্শনের অন্তর্ভুক্ত?
(i) কগনিটিভ কনস্ট্রাকটিভিজম (বৌদ্ধিক/জ্ঞানমূলক নির্মাণবাদ)
(ii) সোশ্যাল কনস্ট্রাকটিভিজম (সামাজিক নির্মাণবাদ)
(iii) (i) ও (ii)
(iv) বাস্তববাদ

(f) প্রাণী প্রজননের উদ্দেশ্যে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন:
(i) মহাত্মা গান্ধি
(ii) রবীন্দ্রনাথ ঠাকুর
(iii) শ্রী অরবিন্দ
(iv) স্বামী বিবেকানন্দ

(g) যে ধরনের শিক্ষায় শিক্ষার্থী ও শিক্ষকের সমান অংশীদারিত্ব থাকে তা হল:
(i) বোরোক্রেটিক (আমলাতান্ত্রিক)
(ii) অটোক্র্যাটিক (স্বৈরতান্ত্রিক)
(iii) মনোক্র্যাটিক (এককতান্ত্রিক)
(iv) ডেমোক্র্যাটিক (গণতান্ত্রিক)

(h) ভারতীয় সংবিধানে 6 থেকে 14 বছর বয়সি শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার সংযোজিত হয়েছে যে ধারায় সেটি হল:
(i) আর্টিকেল 46
(ii) আর্টিকেল 16
(iii) আর্টিকেল 45A
(iv) আর্টিকেল 21A

(i) নিম্নলিখিত পাঠক্রম যে লক্ষ্য পরিকাঠামো হয়ে উঠেছে:
(i) ছাত্রছাত্রীদের শিক্ষার লক্ষ্য, প্রয়োজন ও স্বার্থের নিরিখে
(ii) বিভিন্ন বিষয়ের প্রাপ্ত পাঠ্যবস্তুর নিরিখে
(iii) পরবর্তী স্তরের প্রবেশমূলক পরীক্ষার নিরিখে
(iv) শিক্ষক-শিক্ষিকাদের আগ্রহ ও প্রশিক্ষণের নিরিখে

(j) পাঠক্রম বলতে বোঝায়:
(i) কোনো একটি বিষয়ে শিক্ষক-শিক্ষিকা যে পাঠদান করেন
(ii) কোনো একটি বিষয় শিক্ষার্থী যা পড়ে
(iii) নির্দিষ্ট পরীক্ষার সাপেক্ষে নির্ধারিত বিষয়সূচি
(iv) কোনো একটি শিক্ষা সংক্রান্ত কর্মসূচির অন্তর্ভুক্তির মাধ্যমে শিক্ষার্থী যে সামগ্রিক অভিজ্ঞতা অর্জন করে

(k) বিদ্যালয় প্রকৃত অর্থে যা নয়:
(i) একটি সামাজিক প্রতিষ্ঠান
(ii) একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে সাংস্কৃতিক বোধ সুরক্ষিত থাকে ও সমৃদ্ধ হয়
(iii) অর্থনৈতিক উন্নয়নের উপায় ও পদ্ধতি নির্ধারিত করে
(iv) উপরের কোনোটিই নয়

(l) শ্রেণিকক্ষের অভ্যন্তরে পারস্পরিক আন্তঃক্রিয়ার যার বিকাশ ঘটায়:
(i) তথ্য
(ii) মতবিনিময়
(iii) ধারণা
(iv) তর্ক/যুক্তিতর্ক

(m) পরিবার হল একটি:
(i) প্রাথমিক প্রতিষ্ঠানের উদাহরণ
(ii) গৌণ প্রতিষ্ঠানের উদাহরণ
(iii) অনিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের উদাহরণ
(iv) ধর্মীয় প্রতিষ্ঠানের উদাহরণ

(n) ভারতীয় সংবিধান অনুযায়ী জাতীয় সংগীতের প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন যার অন্তর্ভুক্ত:
(i) মৌলিক অধিকার
(ii) মৌলিক কর্তব্য
(iii) সংবিধানের নির্দেশক নীতি
(iv) কোনোটিই নয়

(o) বিদ্যালয়ে শিক্ষা সম্প্রসারণ কারণ এটি:
(i) নিয়মানুবর্তিতা বজায় রাখতে শিক্ষকদের সাহায্য করে
(ii) শিক্ষকদের কাজের ভার কমায়
(iii) শিক্ষার্থীদের কাজে নিজেদের করতে উৎসাহিত করে
(iv) শিক্ষার্থীদের গণতান্ত্রিক ব্যবস্থায় অংশগ্রহণের সুযোগ ঘটায়

(p) বিদ্যালয় পরিদর্শনের উদ্দেশ্য হল:
(i) শ্রেণিকক্ষের ব্যবস্থাপনার উন্নয়ন
(ii) পাঠক্রমের উন্নয়ন
(iii) নির্দেশনা পদ্ধতির মূল্যায়ন
(iv) এগুলির সবকটিই

(q) নীচের কোন বক্তব্যটি শিক্ষাকতার বৃত্তির প্রেক্ষিতে প্রযোজ্য নয়?
(i) শিক্ষাকতার বৃত্তি আসলে একটি সংগঠিত জ্ঞানভাণ্ডার
(ii) শিক্ষাকতার বৃত্তি আলাপ-আলোচনা, যুক্তিভিত্তিক দৃষ্টিভঙ্গিকে প্রকাশ করে
(iii) শিক্ষক প্রশিক্ষণের একটি নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি শিক্ষাকতার বৃত্তি হওয়ার আবশ্যিক নয়
(iv) শিক্ষাকতার বৃত্তির নিজস্ব নিয়মনীতি ও নৈতিকতা আছে

(r) CCE-এর পুরো কথাটি হল:
(i) কমন কম্পিটেন্স অ্যাসেসমেন্ট
(ii) কমন ক্রাইটেরিয়া ফর ইভ্যালুয়েশন
(iii) কন্টিনিউয়াস অ্যান্ড কমপ্রিহেনসিভ অ্যাসেসমেন্ট
(iv) কন্টিনিউয়াস অ্যান্ড কমপ্রিহেনসিভ ইভ্যালুয়েশন

(s) প্রি-সার্ভিস শিক্ষক প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্যগুলি হল:
(i) শিশু, শিক্ষা, বিদ্যালয় ও সামাজিক কাজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নির্মাণ
(ii) বৃত্তিমূলক সক্ষমতা ও সহযোগিতাপূর্ণ দক্ষতা গড়ে তোলা
(iii) বিষয় সম্পর্কিত জ্ঞান ও পেডাগজির নতুন নতুন ধারণার সঙ্গে পরিচয় ঘটানো
(iv) উপরের সবকটিই

(t) শিক্ষার বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষার অধিকার আইন ভারতে প্রযোজ্য হয়েছিল:
(i) 1 এপ্রিল, 2009
(ii) 1 মে, 2010
(iii) 1 এপ্রিল, 2008
(iv) 1 এপ্রিল, 2010

  1. নীচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি 25টি শব্দের মধ্যে): 4 × 10 = 40

(a) শিক্ষা প্রশাসনের চারটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। (Mention four characteristics of Educational Administration.)

(b) শিক্ষককেন্দ্রিক শিক্ষণ-শিখনের চারটি সীমাবদ্ধতা লিখুন। (Mention four drawbacks of Teacher-centredness in teaching-learning.)

(c) পিয়াজের বক্তব্য অনুযায়ী ‘অ্যাসিমিলেশন’-এর ধারণা লিখুন। (According Piaget write the concept of ‘Assimilation’.)

(d) স্কুল ক্লাস্টারের চারটি উপযোগিতা উল্লেখ করুন। (Write four utilities of ‘School Complex’.)

(e) Learning Style-এর দুটি বৈশিষ্ট্য লিখুন। (Write two characteristics of Learning Style.)

(f) বিদ্যালয় শিক্ষায় এসসিইআরটি (SCERT)-এর চারটি ভূমিকা উল্লেখ করুন। (Write four roles of SCERT in school education.)

(g) বিদ্যালয়ের কার্যকলাপে নিকটবর্তী জনসম্প্রদায়ের দুটি প্রক্রিয়ায় অংশগ্রহণ উল্লেখ করুন। (Write the two processes of participation of the neighboring community in school activities.)

(h) নির্মাণমূলক শিখন (Constructive Learning)-এর ধারণা এবং সংক্ষেপে তার সম্পর্কে আপনার মতামত লিখুন। (Briefly write your views on Constructivist learning.)

(i) বিদ্যালয় সংস্কৃতি (School Culture)-র চারটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। (Mention four characteristics of School Culture.)

(j) প্রাক্-প্রাথমিক শিক্ষায় মারিয়া মন্টেসরির দুটি অবদান লিখুন। (Mention two contributions of Maria Montessori in Pre-primary Education.)

(k) দলগত নেতৃত্বদান ও সাধারণ নেতৃত্বদানের মধ্যে দুটি পার্থক্য লিখুন। (Write two differences between Team Leadership and General Leadership.)

(l) অন্তর্ভুক্তিমূলক শিক্ষণের প্রয়োজনীয়তা কী? (What is the necessity of Inclusive Education?)

(m) প্রাক্-প্রাথমিক শিক্ষার দুটি বৈশিষ্ট্য লিখুন। (Write two characteristics of Pre-primary Education.)

(n) পাঠদানে পাঠটিকা প্রয়োজনীয় কেন? (Why is Lesson plan necessary?)

  1. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি 250টি শব্দের মধ্যে): 10 × 1 = 10

(a) শিশুকেন্দ্রিক শিক্ষণের পাঁচটি গুরুত্বপূর্ণ উপাদান লিখুন। (Mention five important elements of Child-centric Education.)

(b) শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের প্রদত্ত ধারণাটি উল্লেখ করুন। জনশিক্ষা বিস্তারে স্বামী বিবেকানন্দের গুরুত্বপূর্ণ ভূমিকার একটি তালিকা প্রস্তুত করুন। (Write the concept of education according to Swami Vivekananda. List the important roles of Swami Vivekananda in the spread of Mass Education.)

(c) বিদ্যালয়ভিত্তিক পাঁচটি শিক্ষামূলক কার্যাবলির উল্লেখ করুন। বিদ্যালয়ের সাংস্কৃতিক বিকাশে ওই কার্যাবলির ভূমিকা লিখুন। (Mention five school-based educational activities. State the roles of these activities in the development of cultural environment of the school.)

Scroll to Top