DElEd EXAMINATION (PART-II), (SESSION 2022-2024) CC-02: EDUCATIONAL STUDIES
- নিম্নলিখিত প্রশ্নগুলির থেকে কেবলমাত্র সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তরপত্রে লিখুন: 1 × 20 = 20
(a) কোহলবার্গ বিবৃত শিশুর নৈতিক বিকাশের কয়টি পর্যায় আছে?
(i) ৬টি পর্যায়
(ii) ৫টি পর্যায়
(iii) ৪টি পর্যায়
(iv) ৩টি পর্যায়
(b) নীচের কোনটি বৌদ্ধিক মাত্রার সঙ্গে সম্পর্কিত নয়?
(i) জ্ঞানমূলক
(ii) প্রয়োগমূলক
(iii) মূল্যবোধ
(iv) বোধমূলক
(c) প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষণ-শিখনের একটি উপযুক্ত পদ্ধতি হল
(i) প্রচেষ্টা ও ভুলের পদ্ধতি
(ii) অনুকরণ পদ্ধতি
(iii) বক্তৃতা পদ্ধতি
(iv) খেলাভিত্তিক পদ্ধতি
(d) শিশুর সামাজিকীকরণের প্রশিক্ষণে কার্যকরী পদ্ধতি হল
(i) বক্তৃতা পদ্ধতি
(ii) আবিষ্কার পদ্ধতি
(iii) প্রয়োগের পদ্ধতি
(iv) প্রকল্প পদ্ধতি
(e) নীচের কোনটি বিকাশের নীতি নয়?
(i) বিকাশ সম্পূর্ণ সহজাত
(ii) বিকাশ অনুক্রমণযোগ্য
(iii) বিকাশ সামাজিক
(iv) বিকাশ বংশগত ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল
(f) নীচের কোনটি সহপাঠক্রমিক কার্যাবলির বৈশিষ্ট্য নয়?
(i) পাঠক্রমের লক্ষ্য অর্জন
(ii) শিক্ষার্থীর চরিত্র গঠন
(iii) পাঠ্যসহায়ক সামগ্রী নির্বাচন
(iv) শিক্ষার্থীর দক্ষতার প্রশিক্ষণ
(g) শিশুর জীবনে পরিবার হল
(i) প্রাথমিক সামাজিক গোষ্ঠীর উদাহরণ
(ii) মাধ্যমিক সামাজিক গোষ্ঠীর উদাহরণ
(iii) তৃতীয় সামাজিক গোষ্ঠীর উদাহরণ
(iv) বিশেষ সামাজিক গোষ্ঠীর উদাহরণ
(h) পরিবর্তনমুখী শিক্ষা নেতৃত্বের জন্য নিম্নের কোন বৈশিষ্ট্যটি প্রাসঙ্গিক নয়?
(i) সর্বদা ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন
(ii) সহকর্মীদের মতামতকে গুরুত্ব দিতে প্রস্তুত থাকেন
(iii) দূরদৃষ্টিসম্পন্ন থাকেন
(iv) গণতান্ত্রিকতাকেও মূল্য দেন
(i) একটি ৯ বছরের শিশু পিয়াজের বিবৃত কোন বৌদ্ধিক পর্যায়ে অবস্থান করে?
(i) সংবেদন সঞ্চালনমূলক পর্যায়
(ii) মূর্ত সক্রিয়তার পর্যায়
(iii) প্রাক্-সক্রিয়তার পর্যায়
(iv) বিমূর্ত সক্রিয়তার পর্যায়
(j) অন্তর্ভুক্তিমূলক শ্রেণিকক্ষে কে সর্বাপেক্ষা উপযুক্ত শিক্ষক হতে পারে?
(i) প্রশিক্ষণপ্রাপ্ত সাধারণ শিক্ষক
(ii) প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষ শিক্ষক
(iii) অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক
(iv) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষক
(k) ভারতীয় সংবিধানের কোন ধারায় ৬–১৪ বছর বয়সি শিক্ষার্থীদের বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা হয়েছে?
(i) Article 46
(ii) Article 16
(iii) Article 45A
(iv) Article 21A
(l) নীচের কোনটি বিদ্যালয়ের ইতিবাচক সংস্কৃতিকে সৃষ্টি করে না?
(i) শিক্ষকদের পেশাগত সন্তুষ্টিবিধান
(ii) শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে সামাজিক সীমারেখা বিষয়ে সচেতন থাকা
(iii) শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতিদান
(iv) বিদ্যালয়ে আদর্শের ভিত্তিতে দলগত সংহতি গড়ে তোলা
(m) কোন শিক্ষায় পাঠক্রম ও সময় তালিকা স্থির থাকে?
(i) প্রথাগত শিক্ষা
(ii) প্রথা বহির্ভূত শিক্ষা
(iii) অ-প্রথাগত শিক্ষা
(iv) যুগপৎ প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা
(n) স্মৃতির পক্ষে কোনটি বেশি সহায়ক?
(i) অনুশীলনের নীতি অনুসরণ
(ii) বিশ্রাম
(iii) শান্তি ও পুরস্কার নীতি অনুসরণ
(iv) বিনোদন
(o) নিম্নের কোন নীতিটি ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন ধারণার সাপেক্ষে প্রাসঙ্গিক?
(i) ধারাবাহিকতা ও সমন্বয়
(ii) ইন্দ্রিয় পরিমার্জন ও স্বশিক্ষা
(iii) অভিয়োজন ও সংগঠন
(iv) উপহার ও বৃত্তি
(p) প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্য হল
(i) সাধারণীকরণ
(ii) পৃথকীকরণ
(iii) পুনরাবর্তন
(iv) উপরের সবগুলি
(q) শিখনের কোন তত্ত্বে অন্তর্দৃষ্টির কথা আছে?
(i) প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব
(ii) অনুবর্তন তত্ত্ব
(iii) গেস্টাল্ট তত্ত্ব
(iv) সক্রিয় অনুবর্তন তত্ত্ব
(r) শিশুর শারীরিক বিকাশ
(i) নিরবচ্ছিন্নভাবে ঘটে
(ii) বিচ্ছিন্নভাবে ঘটে
(iii) নিরবচ্ছিন্ন ও বিচ্ছিন্ন উভয়ভাবে ঘটে
(iv) এগুলির কোনোটিই ঠিক নয়
(s) শিখন সঞ্চালনে আবেগের ভূমিকা
(i) কেবলমাত্র ধনাত্মক সঞ্চালনে গুরুত্বপূর্ণ
(ii) কেবলমাত্র ঋণাত্মক সঞ্চালনে গুরুত্বপূর্ণ
(iii) ধনাত্মক ও ঋণাত্মক উভয় প্রকার সঞ্চালনে গুরুত্বপূর্ণ
(iv) শিখন সঞ্চালনে আবেগ গুরুত্বপূর্ণ
(t) “Plants are developed by cultivation and men by education.”—বিবৃতিটি কার?
(i) রবীন্দ্রনাথ
(ii) রুশো
(iii) গান্ধিজি
(iv) প্লেটো
- যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দিন। (প্রতিটি ২৫টি শব্দের মধ্যে): 2 × 10 = 20
(a) শিশুকেন্দ্রিক শিক্ষার যে-কোনো দুটি গুরুত্ব বলুন।
(b) প্রাথমিক শিক্ষায় বিদ্যালয়ছুট হওয়ার যে-কোনো দুটি কারণ লিখুন।
(c) স্মরণ-এর দুটি বৈশিষ্ট্য লিখুন।
(d) পাঠ পরিকল্পনার একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করুন।
(e) জন ডিউই-এর শিক্ষা ভাবনার দুটি প্রধান বৈশিষ্ট্য লিখুন।
(f) মনোযোগের চারটি উপাদান লিখুন।
(g) শিশুর ভয় দূর করার দুটি উপায় লিখুন।
(h) প্রেষণার দুটি নির্ধারক উল্লেখ করুন।
(i) শিখন অক্ষমতার দুটি কারণ লিখুন।
(j) সমগ্রশিক্ষা অভিযানের দুটি লক্ষ্য লিখুন।
(k) বিদ্যালয় পরিচালন সমিতির দুটি কাজ লিখুন।
(l) গণতান্ত্রিক নেতৃত্বের দুটি বৈশিষ্ট্য লিখুন।
- যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দিন। (প্রতিটি ২৫০টি শব্দের মধ্যে): 7 × 2 = 14
(a) জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন।
(b) সক্রিয়তা ভিত্তিক পাঠক্রম সম্পর্কে সংক্ষিপ্ত টীকা লিখুন। [Read: 4. Activity-centred Curriculum কার্যকলাপ-কেন্দ্রিক পাঠক্রম]
(c) প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। [Read: ৫. প্রান্তিক গোষ্ঠীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা under Role of Education in challenging marginalization Tab ]
- যে-কোনো একটি প্রশ্নের উত্তর দিন। (৫০০টি শব্দের মধ্যে): 16 × 1 = 16
(a) শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করুন ও নিজের বিশ্লেষণমূলক মতামত ব্যক্ত করুন।