WB DElEd Part-2 CC-02 Question Paper 2020-22

DElEd EXAMINATION (PART-II), (SESSION 2020–2022), CC-02: EDUCATIONAL STUDIES

1. নীচের প্রশ্নগুলির উত্তর দিন (ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিন): 1 × 20 = 20

(a) শ্রেণিহীন সমাজের কথা কে বলেছিলেন?
(i) Plato  (ii) Auguste Comte
(iii) M K Gandhi  (iv) Karl Marx

(b) “Things as they are and as they are likely to be encountered in life rather than words”- এই ধারণাটি নীচের কোন দর্শন-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
(i) Pragmatism  (ii) Realism
(iii) Idealism  (iv) Existentialism

(c) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় 6 থেকে 14 বছর বয়সের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে?
(i) Article 46  (ii) Article 16
(iii) Article 45A  (iv) Article 21a

(d) বিদ্যালয় হল একটি সামাজিক প্রতিষ্ঠান কারণ:
(i) বিদ্যালয় আমাদের সংস্কৃতির মূল্যবোধ সংরক্ষণ করে এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সম্প্রসারিত করে
(ii) বিদ্যালয় সামাজিক অগ্রগতির জন্য উপায় ও পরামর্শ দেয়
(iii) বিদ্যালয় সমাজের দ্বারা প্রতিষ্ঠিত
(iv) বিদ্যালয় সামাজিক সমস্যার সমাধানের পরামর্শ দেয়

(e) ভারতীয় সংবিধান অনুযায়ী জাতীয় সংগীতের প্রতি আমাদের শ্রদ্ধা প্রদর্শন, যার অন্তর্ভুক্ত-
(i) মৌলিক অধিকার
(ii) সংবিধানের নির্দেশক নীতি
(iii) মৌলিক কর্তব্য
(iv) সবকটিই

(f) বিদ্যমান সামাজিক পদ্ধতি প্রতিস্থাপনের বিজ্ঞান ও প্রক্রিয়াকে বলা হয়-
(i) সামাজিকীকরণ  (ii) পাশ্চাত্যকরণ
(iii) সংস্কৃতীকরণ  (iv) আধুনিকীকরণ

(g) প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদের মধ্যে পার্থক্যের গুরুত্বপূর্ণ ভিত্তি হল-
(i) লক্ষ্য  (ii) পদ্ধতি
(iii) সামাজিক প্রেক্ষাপট  (iv) মূল্যায়ন

(h) সংস্কৃতি হল:
(i) সমাজের সদস্য হিসেবে মানুষ সামাজিকভাবে যা অর্জন করেছে
(ii) উন্নত খাদ্যাভ্যাস
(iii) আধুনিক বৈদ্যুতিক গৃহস্থালির ব্যবহারের দ্বারা চিহ্নিত সভ্যতা
(iv) কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদির ব্যবহার

(i) নীচের কোনটি পাঠ্যক্রমের ভিত্তি স্থাপন করে?
(i) সামাজিক অগ্রাধিকার, সরকারি নীতি এবং সম্পদ
(ii) দর্শন, সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞান
(iii) অধ্যয়ন উপকরণ, প্রশিক্ষণ সুবিধা এবং সামাজিক প্রয়োজন
(iv) শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি

(j) অধিগম সংগঠন বা অগ্রিম সংগঠক (Advance Organizer) ধারণাটি কার?
(i) ব্রুনার  (ii) অসুবেল
(iii) এরিকসন  (iv) কোহলবার্গ

(k) শিক্ষা নিম্নলিখিত কোন সম্পদ অন্তর্ভুক্ত করে না?
(i) মানবসম্পদ  (ii) বস্তুগত সম্পদ
(iii) জলসম্পদ  (iv) আর্থিক সম্পদ

(l) শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামে ভর্তির জন্য পরীক্ষা কোন প্রতিষ্ঠান দ্বারা প্রস্তাবিত হয়েছিল?
(i) NCTE  (ii) NAAC
(iii) NPERC  (iv) NCERT

(m) নিম্নলিখিত গুণগুলির মধ্যে একজন শিক্ষকের কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
(i) আদর্শবাদী দর্শন  (ii) অনুসন্ধান
(iii) মুখস্থ  (iv) আনন্দদায়ক ক্ষমতা

(n) একজন শিক্ষকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল:
(i) শ্রেণিকক্ষে শৃঙ্খলা বজায় রাখা
(ii) তাদের হোমওয়ার্ক করানো
(iii) প্রশ্ন ব্যাংক প্রস্তুত করা
(iv) শিক্ষক-শিক্ষণ প্রক্রিয়াকে আনন্দদায়ক করা

(o) অসামঞ্জস্যপূর্ণ কোনটি?
(i) মৌলিকতা  (ii) সমানুভূতিতা
(iii) নমনীয়তা  (iv) সাবলীলতা

(p) নীচের কোনটি প্রকৃতিবাদী অনুসন্ধানের বৈশিষ্ট্য নয়?
(i) একাধিক বাস্তবতা  (ii) সাধারণীকরণ
(iii) মানব সম্পর্ক  (iv) মাল্টিডিসিপ্লিনারি গবেষণা

(q) “শিক্ষাই মানুষ তৈরি করে। যার দ্বারা চরিত্রগঠন হয়, মনের শক্তি বৃদ্ধি পায়, বুদ্ধির প্রসার ঘটে এবং মানুষ তার নিজের পায়ে দাঁড়াতে পারে।” —উক্তিটি কার?
(i) বিবেকানন্দ  (ii) রবীন্দ্রনাথ ঠাকুর
(iii) দয়ানন্দ সরস্বতী  (iv) গান্ধিজি

(r) একটি সামাজিক শ্রেণি থেকে অন্য সামাজিক শ্রেণিতে চলন হল-
(i) সামাজিক অবস্থা  (ii) সামাজিক নিয়ন্ত্রণ
(iii) সামাজিক পরিবর্তন  (iv) সামাজিক গতিশীলতা

(s) জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচি (DPEP) শুরু হয়েছিল
(i) 1990  (ii) 1994
(iii) 1998  (iv) 1996

(t) তত্ত্বাবধান একটি অবিচ্ছিন্ন কার্যকলাপ যেখানে পরিদর্শন চলে-
(i) একটি সাধারণ স্থানে সাধারণ কার্যকলাপ
(ii) একটি নির্দিষ্ট মুহূর্তে বিশেষ কার্যকলাপ
(iii) একটি পরিস্থিতিতে জটিল কার্যকলাপ
(iv) একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যকলাপ

2. নীচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দিন: 2 × 10 = 20

(a) শিক্ষার স্বতন্ত্র লক্ষ্য বলতে কী বোঝায়?
(What is meant by individualistic aim of education?)

(b) প্রাথমিক শিক্ষাব্যবস্থায় শিক্ষকের ভূমিকা কী হওয়া উচিত?
(What should be the role of teacher in the Primary Education System?)

(c) শিশুকেন্দ্রিক শিক্ষার যে-কোনো দুটি গুরুত্ব লিখুন।
(State any two importance of Childcentric Education.)

(d) শিক্ষাক্ষেত্রে যে-কোনো চারজন ভারতীয় চিন্তাবিদের নাম উল্লেখ করুন।
(Name any four Indian educational thinkers.)

(e) অরবিন্দের মতানুযায়ী শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত?
(What should be the aim of education according to Aurobindo?)

(f) ফ্রয়েবেলের মতবাদ অনুযায়ী শিক্ষার পদ্ধতি কী হওয়া উচিত?
(What should be the method of teaching according to Froebel?)

(g) রুশোকে শিশুকেন্দ্রিকতার জনক হিসেবে গণ্য করা হয় কেন?
(Why Rousseau is considered as father of Childcentrism?)

(h) শ্রেণি ও বর্ণের সংজ্ঞা লিখুন।
(Define Class and Caste.)

(i) প্রশাসনিক নেতৃত্ব বলতে কী বোঝায়?
(What is meant by administrative leadership?)

(j) সর্বশিক্ষা অভিযানের যে-কোনো চারটি উদ্দেশ্য উল্লেখ করুন।
(State any four objectives of Sarva Shiksha Abhiyan.)

(k) কন্যাশিশুদের শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যে-কোনো দুটি প্রকল্পের নাম লিখুন।
(Mention any two schemes for education of girl children.)

(l) প্রাক্-প্রাথমিক শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন।
(Mention two features of Pre-primary education.)

3. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দিন : 7 × 2 = 14

(a) শিক্ষার নিয়ামক ব্যবস্থায় একটি প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করুন। (Discuss in brief the role of school as an institution of formal system of education.)

(b) শিক্ষার ব্যক্তিবাদী ও সমাজতান্ত্রিক লক্ষ্য আলোচনা করুন। (Discuss in brief the individualistic and socialistic aim of education.)

(c) রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন সম্পর্কে একটি ছোটো নিবন্ধ লিখুন। (Write short note on Rabindra Nath Tagore’s Shantiniketan.)

4. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দিন : 16 × 1 = 16

(a) মহাত্মা গান্ধির ‘বেসিক এডুকেশন’ ধারণার একটি বিশ্লেষণাত্মক মূল্যায়ন করুন। (Critically evaluate the concept of ‘Basic Education’ of Mahatma Gandhi.)

(b) পাঠ্যসূচির অন্তর্ভুক্ত যে-কোনো বিষয় থেকে পঞ্চম শ্রেণির জন্য একটি পাঠ পরিকল্পনা প্রস্তুত করুন। (Prepare a lesson plan for class-V on any topic from any subject included in the syllabus.)

Scroll to Top