WB DElEd Part-2 CC-03 Question Paper 2014-16

CC-03: CONTEMPORARY STUDIES

1.) নীচের প্রশ্নগুলির উত্তর দিন (ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিন): 1 × 20 = 20

(i) ঔপনিবেশিক শিক্ষার বৈশিষ্ট্য হল
(a) শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা
(b) মাধ্যমিক ও উচ্চশিক্ষার প্রসার
(c) বৃত্তি ও কারিগরি শিক্ষার অভাব
(d) সবগুলি

(ii) প্রাক-স্বাধীনতা যুগে ভারতের শিক্ষাব্যবস্থার অন্যতম ত্রুটি হল
(a) উচ্চস্তরের শিক্ষার প্রতি গুরুত্বদান
(b) প্রাথমিক শিক্ষাকে সর্বজনীন না করা
(c) সর্বস্তরের শিক্ষায় মাতৃভাষা ব্যবহার না করা
(d) শিক্ষার মধ্য দিয়ে শোষণ ব্যবস্থা কায়েম করা

(iii) সংবিধানের 21 নং ধারায় 6 থেকে 14 বছর বয়সি সকল শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা মৌলিক অধিকার বলে ঘোষিত হল
(a) 2000 খ্রিস্টাব্দে
(b) 2002 খ্রিস্টাব্দে
(c) 1999 খ্রিস্টাব্দে
(d) 2004 খ্রিস্টাব্দে

(iv) ভারতীয় সংবিধানে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলা আছে
(a) 45 নং ধারায়
(b) 46 নং ধারায়
(c) 37 নং ধারায়
(d) 350(A) নং ধারায়

(v) RTE Act চালু হয়
(a) 2008 খ্রিস্টাব্দে
(b) 2009 খ্রিস্টাব্দে
(c) 2010 খ্রিস্টাব্দে
(d) 2012 খ্রিস্টাব্দে

(vi) RTE Act-এর কোন ধারায় শিশুর শিক্ষার অধিকার বিষয়ক তদারকি করার ব্যবস্থার কথা বলা হয়েছে?
(a) 30 নং ধারায়
(b) 31 নং ধারায়
(c) 28 নং ধারায়
(d) 21 নং ধারায়

(vii) ICT-এর পুরো শব্দটি হল
(a) Indian Computer Technology
(b) Indian Communication Technology
(c) Information and Communication Technology
(d) কোনোটিই নয়

(viii) ICT শিক্ষা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
(a) শিক্ষণ
(b) স্ব-শিখন
(c) শিক্ষা ব্যবস্থাপনা
(d) সবগুলি

(ix) অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উপর আন্তর্জাতিক আলোচনা সালমানকায় কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়?
(a) 1991 খ্রিস্টাব্দে
(b) 1994 খ্রিস্টাব্দে
(c) 1996 খ্রিস্টাব্দে
(d) 1995 খ্রিস্টাব্দে

(x) নীচের কোন কমিশন অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিশেষ কর্মসূচির ক্ষেত্রে সমন্বিত শিক্ষার উপর গুরুত্ব আরোপের কথা বলেছেন?
(a) কোঠারি কমিশন (1964–66)
(b) জাতীয় শিক্ষানীতি 1986
(c) জাতীয় শিক্ষানীতির প্রোগ্রাম অফ অ্যাকশন POA-1992
(d) সবগুলি

(xi) ব্যাহত শিশু কাদের বলা হয়?
(a) যাদের বিশেষ কাজে অসুবিধা হয় কিন্তু সব কাজে নয়
(b) যারা নির্দিষ্ট যন্ত্র বা কৌশল ব্যবহার করে স্বাভাবিক
(c) স্বাভাবিক কাজ করতে বাধার সম্মুখীন হয়
(d) উপরের সবগুলি

(xii) ডিসলেক্সিয়া হল
(a) মানসিক প্রতিবন্ধী
(b) অস্থি সংক্রান্ত প্রতিবন্ধকতা
(c) পঠনে অক্ষমতা
(d) লিখনে অক্ষমতা

(xiii) শিখন অক্ষমতাযুক্ত শিশুদের শিক্ষণ কৌশল হল
(a) ব্যক্তিগতভাবে শিক্ষাদান
(b) সাধারণ শিক্ষার্থীদের তুলনায় অধিক সময়ের সুযোগ দান
(c) পরিকল্পিত শিক্ষাদান (Programmed Instruction)
(d) উপরের সবগুলি

(xiv) UNESCO কত খ্রিস্টাব্দে শিক্ষাক্ষেত্রে লিঙ্গের উপর গুরুত্ব আরোপ করেছে?
(a) 1992 খ্রিস্টাব্দে
(b) 1985 খ্রিস্টাব্দে
(c) 1997 খ্রিস্টাব্দে
(d) 1994 খ্রিস্টাব্দে

(xv) কোন কমিশন ত্রিভাষাসূত্র সুপারিশ করে?
(a) রাধাকৃষ্ণান কমিশন
(b) মুদালিয়ার কমিশন
(c) কোঠারি কমিশন
(d) জাতীয় শিক্ষানীতি

(xvi) বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য নীচের কোন সংস্থাটি বিশেষ উদ্যোগ নিয়েছে?
(a) আন্তর্জাতিক রেডক্রস
(b) ইউনেসকো (UNESCO)
(c) গ্রিন পিস আন্দোলন
(d) সবগুলি

(xvii) তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের শিক্ষার জন্য ভারত সরকার যে সুবিধাগুলির ব্যবস্থা করেছে তার মধ্যে অন্যতম হল
(a) ভর্তির জন্য আসন সংরক্ষণ
(b) পৃথক হোস্টেল
(c) বৃত্তি ও কারিগরি শিক্ষার জন্য বিশেষ ব্যবস্থা
(d) সবগুলি

(xviii) ধর্মীয় সংখ্যালঘুদের শিক্ষার ক্ষেত্রে সংবিধানের কোন ধারায় সুযোগ আছে?
(a) 30 নং ধারায়
(b) 15 নং ধারায়
(c) 17 নং ধারায়
(d) 29 নং ধারায়

(xix) গান্ধিজি কত খ্রিস্টাব্দে “বুনিয়াদি শিক্ষা” সম্পর্কে হরিজন পত্রিকা প্রকাশ করেন?
(a) 1935 খ্রিস্টাব্দে
(b) 1937 খ্রিস্টাব্দে
(c) 1940 খ্রিস্টাব্দে
(d) 1942 খ্রিস্টাব্দে

(xx) মূল্যায়নের সময় নম্বরের পরিবর্তে গ্রেড প্রথা সর্বপ্রথম কোন কমিশন সুপারিশ করেন?
(a) বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
(b) মাধ্যমিক শিক্ষা কমিশন
(c) কোঠারি কমিশন
(d) জাতীয় শিক্ষানীতি

Ans.
(i) d (ii) d (iii) b (iv) d (v) b (vi) b (vii) c (viii) d (ix) b (x) d
(xi) a (xii) c (xiii) d (xiv) c (xv) c (xvi) d (xvii) d (xviii) a (xix) c (xx) d

2. নীচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি 25টি শব্দের মধ্যে): 2 × 10 = 20

(a) ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার দুটি ইতিবাচক প্রভাব উল্লেখ করুন। (Mention two positive impacts of colonial education system ?)

(b) রাষ্ট্রের দুটি আবশ্যিক শর্ত লিখুন। (Write two compulsory ‘conditions of state ?)

(c) ভারতবর্ষের সংবিধানকে বিশ্বের বৃহত্তম সংবিধান বলা হয় কেন? (Why the Indian Constitution is called the largest Constitution in the world ?)

(d) ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় “ন্যায়” শব্দটি কী কী অর্থে ব্যবহৃত হয়েছে? (What are the meanings of ‘Justice’ in preamble to the Constitution of India ?)

(e) শিক্ষাব্যবস্থায় কী কী ধরনের যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়? (What types of communication technology are used in education system ?)

(f) ‘প্রযুক্তি সাক্ষরতা’ বলতে কী বোঝায়? (What do you mean by ‘technological literacy’ ?)

(g) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কী বোঝায়? (What do you mean by Inclusive Education ?)

(h) Peer Tutoring কী? (What is Peer Tutoring ?)

(i) অক্ষমতা বলতে কী বোঝায়? (What is meant by Disability ?)

(j) শান্তি শিক্ষার জন্য শিক্ষকের ভূমিকা কেমন হতে পারে? (What may be the role of teacher in promoting Peace Education?)

(k) তপশিলি উপজাতির বৈশিষ্ট্যগুলি কী? (What are the characteristics of ‘Scheduled tribe’ ?)

(l) বিশেষ শ্রেণি ব্যবস্থা কী? (What is Special Class System ?)

3. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি 250টি শব্দের মধ্যে): 7 × 2 = 14

(a) Programme of Action-1992-এর কর্মসূচিগুলি সংক্ষেপে আলোচনা করুন। (Discuss briefly the different programmes of ‘Programme of Action-1991’.)

(b) শিক্ষাপ্রতিষ্ঠানে কীভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যকরী করা যাবে তা সংক্ষেপে আলোচনা করুন। (Discuss briefly how may be effectively implemented Inclusive Education in school ?)

(c) শান্তি শিক্ষার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপগুলি আলোচনা করুন। বা, শান্তি শিক্ষার প্রকৃতি লিখুন। (Discuss the different steps taken for Peace Education.)

4. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দিন (500টি শব্দের মধ্যে): 16 × 1 = 16

(a) ভারতবর্ষে ঔপনিবেশিক শিক্ষা বিরোধী আন্দোলনের সূচনা কী কী কারণে হয়েছিল? এই আন্দোলনের প্রভাব কীরূপ ছিল? (What are the causes of initiation of anti-colonial education movement in India ? What was the influence of this movement ?)

(b) শান্তি শিক্ষা কী? শিশুর অধিকার রক্ষার ক্ষেত্রে শান্তি শিক্ষার ভূমিকা আলোচনা করুন। (What is Peace Education ? Discuss the role of peace education in protection of rights of children.)

Scroll to Top