DElEd EXAMINATION (PART-II), SESSION 2021–2023, CC-02: EDUCATIONAL STUDIES
১. নীচের প্রশ্নগুলির উত্তর দিন (ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিন): ১ × ২০ = ২০
(a) ভারতবর্ষে শিক্ষা অন্তর্ভুক্ত
(i) যুগ্ম তালিকায়
(ii) কেন্দ্রীয় তালিকায়
(iii) রাজ্য তালিকায়
(iv) উপরের সবকটিতে
(b) পাঠক্রম বলতে বোঝায়
(i) স্কুলে শিক্ষার্থীরা যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করে
(ii) যে বিষয়গুলি শিক্ষকরা পড়ান
(iii) নির্দিষ্ট কোর্সের জন্য নির্ধারিত সিলেবাস
(iv) কেবলমাত্র ক্লাসের অভিজ্ঞতা, খেলাধুলা এবং গেমস।
(c) প্রোগ্রাম শিখন কোন নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে?
(i) কন্ডিশন্ড লার্নিং থিওরি
(ii) কগনিটিভ লার্নিং থিওরি
(iii) গেস্টাল্ট লার্নিং থিওরি
(iv) অপারেন্ট কন্ডিশনিং
(d) হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের একটি সাধারণ বৈশিষ্ট্য হল
(i) বিশ্বের অবাস্তবতা
(ii) ঈশ্বর-এর অস্তিত্ব
(iii) আত্মা
(iv) কর্ম এবং পুনর্জন্ম
(e) ভারতীয় দর্শনে ‘প্রমাণ’ মানে
(i) শব্দ
(ii) পরিমাপ
(iii) নিশ্চিতকরণ
(iv) জ্ঞানের উৎস
(f) নীচের কোনটি আন্তঃ-ব্যক্তিগত পার্থক্যের উদাহরণ নয়?
(i) শিশুটির রং কালো
(ii) শিশুটি ফর্সা
(iii) শিশুটি আলু পছন্দ করে
(iv) শিশুটির নাকটি হল টিকালো
(g) ‘Learning: The Treasure within’ এই রিপোর্ট-প্রস্তুত করে যে কমিশন, তার চেয়ারম্যান ছিলেন
(i) J S Rajput
(ii) N Bennett
(iii) J Delor
(iv) J Halak
(h) অপারেশন ব্ল্যাকবোর্ড প্রোগ্রাম চালু করা হয়েছিল
(i) শিক্ষক শিক্ষণ-এর উন্নতির জন্য
(ii) প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য
(iii) মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য
(iv) উচ্চ-মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য
(i) শ্রেণিকক্ষের অভ্যন্তরে পারস্পরিক আন্তঃক্রিয়া যার বিকাশ ঘটায়
(i) তথ্য
(ii) ধারণা
(iii) তার্কিকতা
(iv) মতবিরোধ
(j) শিক্ষার চারটি স্তরের ধারণা যে কমিশন পরামর্শ দিয়েছিল তা কাজ করে যে সংস্থার অধীনে
(i) UNICEF
(ii) UNESCO
(iii) NCTE
(iv) UGC
(k) শিক্ষার লক্ষ্য ধর্মীয়ভাবে জড়িত যার সঙ্গে
(i) মোটিভেশন
(ii) অ্যাম্বিশন
(iii) লজিক
(iv) এপিস্টেমোলজি (Epistemology বা জ্ঞানতত্ত্ব)
(l) সামাজিক ও অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত বিভাগের জন্য সুপ্রিমকোর্টের দ্বারা নির্ধারিত সংরক্ষণের সর্বোচ্চ সীমা হল
(i) 19%
(ii) 22%
(iii) 49%
(iv) 50%
(m) স্বাধীনতার পর ভারত সরকার কর্তৃক নারীশিক্ষার বিষয়ে গঠন করা প্রথম কমিটি
(i) ড. রাধাকৃষ্ণান কমিশন
(ii) মুদালিয়ার কমিশন
(iii) শ্রী শ্রী প্রকাশ কমিটি
(iv) ড. দুর্গাবাই দেশমুখ কমিটি
(n) নীচের কোনটি শিক্ষাগত দর্শনের উদ্দেশ্য নয়?
(i) শিক্ষাদানের কাজকে পেশাদারীকরণ করা
(ii) ছাত্রদের প্রতি শিক্ষকের ভালোবাসা এবং নিয়ন্ত্রণ বাড়ানো
(iii) শিক্ষামূলক অনুশীলনের সমালোচনামূলক পরীক্ষা
(iv) শিক্ষাদানের মূল্যবোধ এবং লক্ষ্যগুলিকে স্পষ্ট করা
(o) ভারতে ‘সকলের জন্য সমান শিক্ষাগত সুযোগ’-এর প্রকৃত অর্থ হল
(i) সকল শিশুর উচ্চশিক্ষায় প্রবেশাধিকারের সমান সুযোগ
(ii) প্রতিটি শিশুর জন্য শিক্ষার সুযোগের সমতা
(iii) প্রতিটি শিশুর জন্য উপলব্ধ শিক্ষার ধরনের সমতা
(iv) প্রত্যেক ব্যক্তির জন্য উপযুক্ত শিক্ষার প্রতি তার সমানাধিকার
(p) প্রকৃত অর্থগত ধারণার দিক থেকে শিক্ষিত করার অর্থ হল
(i) কৃত্রিম জীবনের পরিবর্তে প্রাকৃতিক জীবনে প্রত্যাবর্তন
(ii) মানব উন্নয়নের প্রাকৃতিক নিয়ম অনুসারে শিক্ষাদান
(iii) প্রাকৃতিক নিয়ম এবং নীতিকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ
(iv) উপরের সবগুলিই সঠিক
(q) ফ্রোবেল-এর শিক্ষা এই বিশ্বাস থেকে গড়ে উঠেছে যে
(i) পরীক্ষামূলক পদ্ধতিটি একচেটিয়াভাবে ব্যবহার করা
(ii) অনুসন্ধানের যৌক্তিক পদ্ধতিটি একচেটিয়াভাবে ব্যবহৃত হয়
(iii) যে-কোনো পদ্ধতি দ্বারা উৎপাদিত ধারণাগুলিকে অবাধে অভিজ্ঞতায় পরীক্ষা করা উচিত
(iv) উপরের সবকটিই
(r) এক্সিস্টেনশিয়াল এডুকেশন-এর ধারণাটি দিয়েছেন
(i) অরবিন্দ
(ii) জে কৃষ্ণমূর্তি
(iii) মওলানা আবুল কালাম আজাদ
(iv) অ্যানি বেসান্ত
(s) সংস্কৃতি নয়
(i) ধ্রুবক প্রবাহ
(ii) সমষ্টিগত প্রক্রিয়া
(iii) প্রাথমিকভাবে বস্তুবাদী
(iv) উন্নয়নে অসমতা
(t) সংস্কৃতায়ন-এর সাথে সম্পর্কিত একটি প্রক্রিয়া
(i) সামাজিক নিয়ন্ত্রণ
(ii) সামাজিক স্তরবিন্যাস
(iii) সামাজিক চলন
(iv) সামাজিক পরিবর্তন
২. নীচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি ২৫টি শব্দের মধ্যে): ২ × ১০ = ২০
(a) শিক্ষার চারটি উপাদান কীভাবে পরস্পর সম্পর্কযুক্ত?
(b) শিক্ষাকেন্দ্রিক শিক্ষার যে-কোনো চারটি বৈশিষ্ট্য বর্ণনা করুন।
(c) পাঠক্রমের যে-কোনো চারটি উপাদান উল্লেখ করুন।
(d) জন ডিউয়ের মতে শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত?
(e) পেশা বলতে কী বোঝায়?
(f) মন্টেসরি শিক্ষাদান পদ্ধতির বৈশিষ্ট্য বর্ণনা করুন।
(g) শ্রেণিকক্ষ ব্যবস্থাপনায় শিক্ষকের ভূমিকা কী?
(h) নেতৃত্ব এবং ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক কী?
(i) একজন ভালো শিক্ষকের গুণাবলি কী হওয়া উচিত?
(j) শিখনের সংজ্ঞা দিন।
(k) হিডেন কারিকুলাম বলতে কী বোঝায়?
(l) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কী বোঝায়?
৩. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি ২৫০টি শব্দের মধ্যে): ৭ × ২ = ১৪
(a) বর্তমান পরিস্থিতির আলোকে শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব লিখুন।
(b) শিখন-শিক্ষণের কিন্ডারগার্টেন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন।
(c) সর্বশিক্ষা অভিযানের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে উল্লেখ করুন।
৪. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি ৫০০টি শব্দের মধ্যে): ১৬ × ১ = ১৬
(a) পাঠক্রমের বিভিন্ন নিয়ামকসমূহ(Determinants) সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন।