WB DElEd Part-2 CC-04 Question Paper 2017-19

CC-04: PEDAGOGY ACROSS CURRICULUM

1. নীচের প্রশ্নগুলির উত্তর দিন (ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিন): 1 × 20 = 20

(a) নানা বস্তুর শ্রেণিবিভাগ করার মাধ্যমে শিশুদের কোন ধরনের শিখন হয়?
(i) দক্ষতা
(ii) প্রত্যয়/ধারণা
(iii) জ্ঞান
(iv) বোধ

(b) বাধামুক্ত পরিবেশে শিখন, এই কথাটির সঙ্গে নীচের কোনটি সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ?
(i) শিক্ষকের নিষ্ক্রিয় ভূমিকা
(ii) গৃহকৃত্য না দেওয়া
(iii) দলগত শিখন
(iv) শিখনের স্বাধীনতা

(c) দৈনন্দিন শিক্ষণ ও শিখনের পরিস্থিতিতে শিখনের অগ্রগতির ধারণা কীভাবে পাওয়া যাবে?
(i) প্রশ্নোত্তরের মাধ্যমে
(ii) গৃহকৃত্য দিয়ে
(iii) শ্রেণিকক্ষের পরীক্ষা
(iv) শিক্ষার্থীর সক্রিয়তা পর্যবেক্ষণ করে

(d) আন্তঃপাঠক্রম শিক্ষণের প্রধান বৈশিষ্ট্য কী?
(i) সব বিষয় একযোগে পড়ানো
(ii) একটিমাত্র পাঠ্যপুস্তক
(iii) টপিকভিত্তিক পাঠ
(iv) এক শিক্ষক কর্তৃক সমস্ত পাঠদান

(e) নীচের কোন দক্ষতাটি আন্তঃপাঠক্রম শিক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক?
(i) পর্যবেক্ষণের দক্ষতা
(ii) অঙ্কনের দক্ষতা
(iii) কথনের দক্ষতা
(iv) সামাজিক দক্ষতা

(f) সমন্বিত শিক্ষণের জন্য সবচেয়ে উপযুক্ত টপিকটি বেছে নিন।
(i) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(ii) লস্যাগু
(iii) পৃথিবীর আহ্নিক গতি
(iv) ধান

(g) নিবিড় শিক্ষণের প্রেষণামূলক উদ্দেশ্যের একটি উদাহরণ হল
(i) মনোযোগ দান
(ii) প্রয়োগ
(iii) আদর্শ অনুকরণ
(iv) মূল্য আরোপ

(h) শিখনের কৃষ্টিমূলক ভিত্তির কথা প্রথম বলেন
(i) ভাইগটস্কি
(ii) পিয়াজে
(iii) ব্রুনার
(iv) স্কিনার

(i) প্রাথমিক স্তরে ভাষা শিক্ষার সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি?
(i) নতুন নতুন শব্দ শেখা
(ii) তথ্য সংগ্রহ
(iii) বাচনিক যোগাযোগ
(iv) ছড়া মুখস্থ করা

(j) কোন ধরনের শিখন উচ্চতর চিন্তা বিকাশের সহায়ক?
(i) প্রক্ষেপমূলক
(ii) সমস্যাসমাধানমূলক
(iii) মনোসংক্রান্তমূলক
(iv) নান্দনিক

(k) সবকিছুরই প্রাণ আছে, শিশুদের এই ভ্রান্তধারণা কীভাবে দূর হয়?
(i) শিক্ষকের চেষ্টায়
(ii) অভিজ্ঞতার মাধ্যমে
(iii) পুতুল খেলার মাধ্যমে
(iv) জড় ও জীবের পার্থক্য শেখার পর

(l) কোন প্রযুক্তিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্গত নয়?
(i) কথা বলা গণক
(ii) স্মার্টফোন
(iii) কম্পিউটার সফটওয়্যার
(iv) কৃত্রিম উপগ্রহ

(m) সমন্বিত শিখনের একটি সহজ সক্রিয় শিক্ষামাধ্যম হতে পারে
(i) যুক্তিতর্ক
(ii) ব্যালে
(iii) ব্রতচারী নৃত্য
(iv) যন্ত্রসংগীত

(n) জ্ঞানের নির্মিত অর্থ
(i) নানা তথ্য স্মৃতিতে ধারণ
(ii) নতুন তথ্য আহরণ
(iii) অভিজ্ঞতার সমৃদ্ধি
(iv) অভিজ্ঞতার পুনর্গঠন

(o) নির্ণায়ক অভীক্ষার ক্ষেত্রে কোনটিতে প্রাধান্য দেওয়া হয়?
(i) শুদ্ধ উত্তরের সংখ্যা
(ii) শুদ্ধ উত্তরের প্রকৃতি
(iii) ভুলভ্রান্তির ধরন
(iv) ভুল উত্তরের সংখ্যা

(p) বিদ্যালয়ে আসার পথের বর্ণনা করতে বলার ক্ষেত্রে কোনটি অপ্রাসঙ্গিক?
(i) ব্যাকরণের জ্ঞান
(ii) ইন্দ্রিয়ের ব্যবহার
(iii) বাচনিক দক্ষতা
(iv) বাক্যগঠন রীতি

(q) পরিবার পরিচিতির সঙ্গে শিশুর কোন ধরনের অভিজ্ঞতার সমন্বয় করা যায়?
(i) প্রকৃতি পর্যবেক্ষণ
(ii) সামাজিক অভিজ্ঞতা
(iii) আত্মসংস্কারের অভিজ্ঞতা
(iv) প্রতিযোগিতার অভিজ্ঞতা

(r) সম্পর্কস্থাপনের সক্ষমতা বলতে বোঝায় দুটি অভিজ্ঞতার
(i) মিশ্রণ
(ii) বিনিশ্চয়
(iii) সাদৃশ্য বোধ
(iv) পারম্পর্য

(s) জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা শেখানোর সহজ উপায়
(i) ক্লাসের শিক্ষার্থীদের জোড় তৈরি করা
(ii) সংখ্যাকে দুই দিয়ে ভাগ করতে শেখানো
(iii) সংজ্ঞা শিখিয়ে দেওয়া
(iv) শ্রেণিবিভাগ করা

(t) আমাদের দেশে জল সংগ্রহ করে মেয়েরা, কিন্তু ব্যবহার করে সকলে, এই তথ্যটির সঙ্গে যুক্ত
(i) ইতিহাস
(ii) ভূগোল
(iii) সমাজতত্ত্ব
(iv) পরিবেশবিদ্যা

2. নীচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি ২৫টি শব্দের মধ্যে): 2 × 10 = 20

(a) সামর্থ্য ও সক্ষমতার মধ্যে পার্থক্য কী? (What is the difference between Competency and Ability?)

(b) নির্মিতিবাদের মূল তত্ত্বটি কী? (What is the main point in Constructivism?)

(c) আন্তর্বিদ্যা পাঠ পরিকল্পনা কীভাবে শুরু করা বিধেয়? (How should the interdisciplinary lesson plan begin?)

(d) ধারণার মানচিত্রায়ণ বলতে কী বোঝায়? (What is meant by Concept mapping?)

(e) যোগাযোগ প্রযুক্তি হিসেবে রেডিয়োর দুটি সুবিধা লিখুন। (Write two advantages of radio as a Communication Technology.)

(f) শিশুর আত্মপরিচয় ও ভাষার মধ্যে সম্পর্ক কী? (What is the relation between Language and Identity of a child?)

(g) ভাষা আয়ত্তকরণের ক্ষেত্রে শ্রবণের দক্ষতার গুরুত্ব কী? (What is the importance of listening skill in Language Acquisition?)

(h) জ্যামিতিক চিত্র প্রত্যক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দুটি বাস্তব অভিজ্ঞতার কথা উল্লেখ করুন। (Mention two real life experiences relevant to the perception of geometrical figures.)

(i) শিশুদের গড় সম্বন্ধে ধারণা গঠনের জন্য সহায়তা প্রদানের একটি উদাহরণ দিন। (Give an example of Scaffolding for developing the concept of Average.)

(j) একক পরিকল্পনা বলতে কী বোঝায়? (What is meant by Unit plan?)

(k) জলদূষণের দুটি কারণ লিখুন, একটি প্রাকৃতিক, একটি মানুষ দ্বারা সৃষ্ট। (Write two causes of water pollution, one natural and one by human factor.)

(l) ভাষা শিক্ষার সঙ্গে সম্পাদনীকলার একটি সম্পর্ক লিখুন। (Write one relation between Language Learning and Performing Art.)

3. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি 250টি শব্দের মধ্যে): 7 × 2 = 14

(a) অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সংজ্ঞা দিন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সমন্বিত শিক্ষণের গুরুত্ব ব্যাখ্যা করুন। (Define Inclusive Education. Explain the importance of Integrated Teaching for Inclusive Education.)

(b) প্রাথমিক স্তরে জ্ঞানের নির্মাণ সম্পর্কিত একটি কেসস্টাডির বিবরণ লিখুন। (Write a descriptive account of a case study about construction of knowledge at the primary level.)

(c) জাতীয় পাঠক্রম কাঠামোতে (2005) একাধিক পাঠ্যপুস্তকের কথা বলা হয়েছে। বিষয়টি শিক্ষার্থীর সামাজিক ও সাংস্কৃতিক পশ্চাৎপটের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করুন। (It has been suggested in the National Curriculum Framework (2005) to use more than one Textbook. Explain this suggestion in the light of the social and cultural background of the students.)

4. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দিন (500টি শব্দের মধ্যে): 16 × 1 = 16

(a) প্রতিকারমূলক শিক্ষণ বলতে কী বোঝায়? প্রতিকারমূলক শিক্ষণের সাধারণ নীতিগুলি কী? প্রতিকারমূলক শিক্ষণের কৌশলসমূহ উদাহরণসহ আলোচনা করুন। (What is meant by Remedial teaching? What are the general principles of Remedial teaching? Discuss the strategies of Remedial teaching with examples.)

(b) আন্তর্বিদ্যা শিক্ষণের উপযোগী বিষয়বস্তুর বিশ্লেষণ সম্পর্কে আপনার ধারণা ব্যক্ত করুন। সপ্তম শ্রেণির উপযোগী যে-কোনো একটি টপিক নির্বাচন করে তার বিষয়বস্তু বিশ্লেষণ করুন। শিক্ষণ সম্পর্কিত প্রয়োজনীয় টীকা যথাযথ ক্ষেত্রে দিন। (Elucidate your idea about content analysis for interdisciplinary teaching. Select any one topic suitable for class VIII and analyze its content. Give teaching related notes in appropriate places.)

Scroll to Top