WB DElEd Part-2 CC-04 Question Paper 2016-18

CC-04: PEDAGOGY ACROSS CURRICULUM

1. নীচের প্রশ্নগুলির উত্তর দিন (ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিন): 1 × 20 = 20

(i) যখন যথানিয়মে সজ্জিত কোনো বিষয়কে কয়েকটি উপযুক্ত ভাগে ভাগ করা যায় তখন প্রত্যেক ভাগকে বলে
(a) টপিক
(b) একক
(c) অধ্যায়
(d) শিরোনাম

(ii) নাটক ব্যবহার করে অনেক সময় শেখানো যায়
(a) গণিত
(b) বিজ্ঞান
(c) সমাজবিজ্ঞান
(d) ব্যাকরণ

(iii) আন্তঃবিষয়ক প্রয়াসটির প্রয়োজন হবে শেখাতে
(a) জলের ধর্ম
(b) গণিতের চার নিয়ম
(c) ব্যাকরণ
(d) পরিবেশ দূষণ

(iv) কার্যকরী শিক্ষা উপকরণটি অবশ্যই হবে
(a) রঙিন
(b) জটিল
(c) দামী
(d) প্রতিনিধিত্বমূলক

(v) শিক্ষার্থীদের ভ্রান্তধারণা দূর করার একটি বড় পদ্ধতি হল
(a) বক্তৃতা পদ্ধতি
(b) বোর্ডের কাজ
(c) শ্রেণি পরিচালনা
(d) নির্মিতিবাদ

(vi) ভাষা শেখানোর সময় বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টি হল
(a) সরল পাঠ
(b) ব্যাখ্যা
(c) ব্যাকরণ
(d) বানান

(vii) একটি ঘনকের ধারণা দেওয়ার জন্য শিক্ষক ব্যবহার করতে পারেন
(a) চার্ট
(b) দেলাই বাক্স
(c) নতুন সাবান
(d) লুডোর বা পাশার গুটি

(viii) উপস্থাপন স্তরে শিক্ষকের জিজ্ঞাসা করা উচিত
(a) অনুসন্ধানধর্মী প্রশ্ন
(b) নৈর্ব্যক্তিক প্রশ্ন
(c) বহু নির্বাচনী প্রশ্ন
(d) স্মৃতিনির্ভর প্রশ্ন

(ix) পাঠ পরিকল্পনার শিক্ষকের যে বিষয়টি বিবেচনায় না আনাই উচিত সেটি শিক্ষার্থীর
(a) পূর্ববর্তী অভিজ্ঞতা
(b) জাতপাত
(c) সামর্থ্য
(d) নিয়মানুবর্তিতা

(x) পরিবেশের বিভিন্ন বিষয়ের মধ্যে খুব ভালোভাবে সম্পর্ক দেখানো যেতে পারে
(a) তালিকা তৈরি করে
(b) ধারণা গঠনের দ্বারা
(c) ধারণা প্রাপ্তির (Concept attainment) দ্বারা
(d) ধারণা মানচিত্রের দ্বারা

(xi) দেশাত্মবোধক সংগীতের প্রয়োজন হয় শিশুর মধ্যে বিকাশ ঘটাতে
(a) মূল্যবোধ
(b) সমস্যাসমাধানের ক্ষমতা
(c) বিচার ক্ষমতা
(d) পরিবেশ দূষণ

(xii) অন্তর্ভুক্তিমূলক শ্রেণিতে শিক্ষকের বেশি গুরুত্ব দেওয়ার বিষয়টি হল
(a) চক বোর্ড
(b) বক্তৃতা
(c) প্রজেক্টর
(d) একাধিক মাধ্যম

(xiii) নির্মিতিবাদ প্রয়াসটির ভিত্তি হল শিক্ষার্থীর
(a) প্রেষণা
(b) অংশগ্রহণ
(c) অভিজ্ঞতা
(d) প্রবৃত্তি

(xiv) বিভাজন বিষয়টি হল
(a) টিভি
(b) কম্পিউটার
(c) চলমান দূরাভাষ
(d) শিক্ষক

(xv) যোগ শেখাবার প্রথম পাঠে গুরুত্বপূর্ণ উপকরণটি
(a) পাঠ্যপুস্তক
(b) বিদ্যালয়
(c) বাস্তব জীবনের অভিজ্ঞতা
(d) গণক যন্ত্র

(xvi) একটি অভীক্ষায় একই ধারণার উপর অনেক প্রশ্ন করা হয়েছে। অভীক্ষাটি হল
(a) পারদর্শিতার
(b) নির্ধারক
(c) পূর্বাভাসমূলক
(d) নীতিভিত্তিক

(xvii) ধারণা গঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত প্রক্রিয়াটি
(a) সজ্জিত করা
(b) সত্যতা নির্ণয় করা
(c) জ্ঞাত করা
(d) সাদৃশ্য নির্ণয় করা

(xviii) শিক্ষার্থীর মধ্যে ভুল ধারণার সৃষ্টি কম হয় যখন শিক্ষায় প্রাধান্য পায়
(a) শিক্ষক
(b) পাঠ্যপুস্তক
(c) আরোহণ পদ্ধতি
(d) কল্পবিজ্ঞান

(xix) আন্তঃবিষয়ক কৌশলের মাধ্যমে পড়ানোর কম সুযোগ আছে
(a) গণিতে
(b) ইতিহাসে
(c) ভূগোলে
(d) পরিবেশে

(xx) গান, আবৃত্তি, নৃত্য, নাটক এই সবগুলির সমন্বয় ঘটিয়ে শেখানো হয়
(a) ভিড়ে ঠাসা ক্লাসে
(b) দরিদ্র শিক্ষার্থীদের
(c) শহরের শিক্ষার্থীদের
(d) অন্তর্ভুক্তিমূলক শ্রেণিতে

2. নীচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি ২৫টি শব্দের মধ্যে): 2 × 10 = 20

(a) অনুসন্ধানভিত্তিক শিক্ষণের উপাদানগুলি লিখুন। (Mention the factors of inquiry based learning.)

(b) পাঠক্রম ও পাঠ্যপুস্তকের মধ্যে সম্পর্ক নির্ণয় করুন। (Find the relation between Curriculum and Textbook.)

(c) উচ্চমানের চিন্তনের দুটি উপাদান লিখুন। (Give two components of higher order thinking.)

(d) গঠনমূলক মূল্যায়নের গুরুত্ব লিখুন। (Find the importance of Formative evaluation.)

(e) শিশুকেন্দ্রিক শিক্ষার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করুন। (Write two characteristics of child centric education.)

(f) বিকল্প ধারণা ও ভ্রান্ত ধারণার মধ্যে পার্থক্য নির্ণয় করুন। (Distinguish between Alternative Thinking and Misconception.)

(g) বহু বিষয়ধর্মী কৌশল কাকে বলে? (What is Multidisciplinary Approach?)

(h) ভাষার ক্ষেত্রে L₁ এবং L₂-এর সাধারণ শিক্ষানীতি (মাত্র 2টি) উল্লেখ করুন। (Write the common pedagogy for L₁ and L₂ in languages.)

(i) বিষয়গত বিশ্লেষণ বলতে কী বোঝায়? (What is meant by Content Analysis?)

(j) প্রক্রিয়া ভিত্তিক শিক্ষণের দুটি উদ্দেশ্য লিখুন। (Mention two objectives of Process based learning.)

(k) গণিত শিক্ষণের মনস্তাত্ত্বিক কৌশলের বৈশিষ্ট্যগুলি লিখুন। (Write characteristics of Psychological approaches in Mathematics teaching.)

(l) কলা ও সম্পাদনী কলার উদাহরণ দিন। (Give examples of Art and Performing Art.)

3. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি 250টি শব্দের মধ্যে): 7 × 2 = 14

(a) নম্বরপত্র এবং প্রগতিপত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। প্রগতিপত্রে কী ধরনের বিবরণ থাকে তা উল্লেখ করুন। (Find the difference between Marksheet and Progress Report. Mention the information included in a progress report.)

(b) একজন শিক্ষক হিসেবে আপনি শিক্ষার্থীদের মধ্যে বৈচিত্র্যের মাঝে ঐক্যের বিকাশ কীভাবে ঘটাবেন আলোচনা করুন। (As a teacher how would you develop unity in diversity among your students? Discuss.)

(c) বিভিন্ন ধারণা সমন্বয়ের ক্ষেত্রে ধারণা মানচিত্রের গুরুত্ব সম্পর্কে লিখুন। একটি প্রয়োজনীয় ধারণা মানচিত্র এঁকে উপযুক্ত উদাহরণ দিন। (Write the importance of concept mapping in integrating different concepts. Give a suitable example by drawing a necessary concept map.)

4. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দিন (500টি শব্দের মধ্যে): 16 × 1 = 16

(a) প্রাথমিক বিদ্যালয়ের পাঠক্রমের যে-কোনো একটি ধারণার উপর একটি নির্ণায়ক অভীক্ষা প্রস্তুত করুন যাতে 12টি প্রশ্ন থাকবে। নির্ণায়কূলক কৌশলের উপর আপনার প্রস্তাব রাখুন। (Prepare a diagnostic test showing 12 items on any concept in primary school curriculum. Suggest your strategy for remedial measures.)

(b) কোনো পাঠ্য বিষয়ে পারদর্শিতার অভীক্ষা প্রস্তুতিতে কী কী সতর্কতা অবলম্বন করবেন? অভীক্ষা প্রস্তুতির সময় আপনি কী কী বিষয় অবশ্যই মনে রাখবেন? 10 (দশ)টি প্রশ্ন করুন: 4 (A, 4 MCQ, 2টি শূন্যস্থান পূরণ। যে উদ্দেশ্যের ভিত্তিতে প্রশ্নগুলি তৈরি হবে সেগুলি হল জ্ঞান/বোধ/দক্ষতা। (What precautions would you take to prepare an achievement test in any school subject? For framing achievement test what factors would you definitely keep in mind? Prepare 10 items: 4 SA, 4 MCQ, 2 Fill in the blank types covering objectives (knowledge/understanding/skill).)

Scroll to Top