DElEd EXAMINATION (PART-II) (SESSION 2016-2018), CC-03: CONTEMPORARY STUDIES
- নীচের প্রশ্নগুলির উত্তর দিন (ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিন): 1 × 20 = 20
(a) ফোর্ট উইলিয়াম কলেজ প্রধানত কাদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল?
(i) ভারতীয় জনগণের জন্য
(ii) ভারতে নবাগত সরকারি কর্মচারীদের জন্য
(iii) সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার জন্য
(iv) শিক্ষানবিশদের জন্য
(b) ঔপনিবেশিক শিক্ষার বৈশিষ্ট্য কী ছিল?
(i) উপনিবেশে শাসন ও বাণিজ্যিক স্বার্থ রক্ষা করার শিক্ষা
(ii) উপনিবেশে শিল্পচর্চার প্রসার ঘটানো
(iii) উপনিবেশে আধুনিক শিক্ষার প্রচলন
(iv) প্রাচ্যবিদ্যাকে যে প্রতিষ্ঠা করা
(c) শিক্ষার ক্ষেত্রে বিচার বিভাগের ভূমিকা কী?
(i) শিক্ষার জন্য আইন প্রণয়ন করা
(ii) শিক্ষা প্রশাসকদের জন্য আইন প্রণয়ন করা
(iii) শিক্ষার বিষয়ে সাংবিধানিক পদ্ধতিতে আইন করা
(iv) নিজের উদ্যোগে সরকারকে উপদেশ দান
(d) কোন সময় পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল?
(i) 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত
(ii) 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত
(iii) 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত
(iv) 1930 খ্রিস্টাব্দ পর্যন্ত
(e) সংবিধানের সপ্তম শিডিউলে কর প্রকারের দায়িত্বের তালিকা আছে?
(i) দুই প্রকার; রাজ্য এবং কেন্দ্র
(ii) তিন প্রকার; রাজ্য, কেন্দ্র এবং যৌথ
(iii) চার প্রকার; কেন্দ্র, রাজ্য, যৌথ এবং স্বায়ত্তশাসন
(iv) পাঁচ প্রকার; কেন্দ্র, রাজ্য, যৌথ, স্বায়ত্তশাসন এবং প্রতিষ্ঠান
(f) শিক্ষার ক্ষেত্রে সাম্য ও ন্যায় বিচারের একটি উদাহরণ হল
(i) শিক্ষার সমসুযোগ
(ii) ভারতীয় শিক্ষানীতি
(iii) শিক্ষার ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগ
(iv) শিক্ষা অবৈতনিক করা
(g) শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতিদানে সংবিধানের কোন আর্টিকেল সংশোধন করতে হয়েছিল এবং কবে?
(i) 21A, 2002
(ii) 21A, 2005
(iii) 45, 2002
(iv) 45, 2005
(h) শিক্ষার অধিকার আইনের খসড়া প্রথম কবে তৈরি হয়?
(i) 2002 (ii) 2003
(iii) 2004 (iv) 2005
(i) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ‘যোগাযোগ’ কথাটির অর্থ কী?
(i) পরস্পর কথোপকথন
(ii) প্রযুক্তির মাধ্যমে তথ্য আদানপ্রদান
(iii) সামাজিক মাধ্যম ব্যবহার করে বন্ধুত্ব করা
(iv) তথ্যসংগ্রহের জন্য যাতায়াত ব্যবস্থা
(j) তথ্য কথাটির অর্থ কী?
(i) ঘটনার প্রকৃত বিবরণ
(ii) যা অনিশ্চয়তা দূর করে নিঃসংশয় করে
(iii) যা মুক্তি আকারে সংরক্ষণ করা যায়
(iv) যা আমরা আজকালেই করি
(k) কোন লিঙ্গের পরিচিতি এখনও পর্যন্ত অন্তর্ভুক্তির শিক্ষায়?
(i) জন্মসূত্রে পুরুষ, পুরুষ হিসেবে পরিচিত
(ii) জন্মসূত্রে নারী, নারী হিসেবে পরিচিত
(iii) বিপরীত লিঙ্গ পরিচয়ে পরিচিত
(iv) লিঙ্গান্তরী বা লিঙ্গ পরিবর্তন
(l) বিশেষ চাহিদা সম্পন্ন ও সাধারণ শিশুদের একত্রে পড়ানোর ব্যবস্থার অর্থ
(i) সমন্বিত ব্যবস্থা
(ii) অন্তর্ভুক্তি ব্যবস্থা
(iii) মূল স্রোতে আনার ব্যবস্থা
(iv) বিশেষ শিক্ষাব্যবস্থা
(m) শ্রবণ সংক্রান্ত সমস্যা পরিমাপের নাম
(i) অডিওলজি
(ii) অডিওমেট্রি
(iii) অ্যাগ্রোফোবিয়া
(iv) স্পিচ অডিওলজি
(n) শিখন অক্ষম শিশুদের ক্ষেত্রে কোনটি সঠিক?
(i) এরা অতি চঞ্চল হয়
(ii) এদের বুদ্ধি কম
(iii) এদের দৃষ্টি অথবা শ্রবণ দুর্বল
(iv) এদের মানসিক রোগ থাকে
(o) লিঙ্গ সম্পর্কিত ভারসাম্য রক্ষার উপায়
(i) সামাজিক সংবেদনশীল ক্ষেত্রে লিঙ্গের ব্যবহার করা
(ii) দারিদ্র্য দূরত্বের ক্ষেত্রে ছেলে-মেয়ে বিচার না করা
(iii) এই বিষয়ে ক্লাসে বক্তৃতা দেওয়া
(iv) পাঠ্যপুস্তকে মেয়েদের বিশেষ নিরপেক্ষ করা
(p) পিতৃতন্ত্র-এর অর্থ
(i) পিতার নির্দেশে সংসার চলা
(ii) পুরুষদের সম্পত্তির অধিকার
(iii) পুরুষের সুবিধামতে আইন প্রণয়ন
(iv) পুরুষের উপার্জনে জীবিকা নির্বাহ
(q) গণতন্ত্র বলতে বোঝায়
(i) সর্বজনীন ভোটাধিকার
(ii) সংখ্যাগুরুর মতামত অগ্রাধিকার করা
(iii) সকলকে একমত হয়ে সিদ্ধান্ত গ্রহণ
(iv) সংখ্যাগরিষ্ঠের প্রাধান্য থাকলেও সকলের অধিকার রক্ষা করা
(r) শান্তির জন্য শিক্ষার অর্থ
(i) সহাবস্থান ও সহনশীলতার শিক্ষা
(ii) যুদ্ধ ও গান্ধিজির বাণী শিক্ষা
(iii) শত্রু-মিত্র ভেদাভেদ না করার শিক্ষা
(iv) সবকিছু বিনা প্রতিবাদে মেনে নেওয়ার শিক্ষা
(s) শহরের বস্তি অঞ্চলের শিশুদের শিক্ষায় কোন সংস্থার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ?
(i) কেন্দ্রীয় সরকার
(ii) রাজ্য সরকার
(iii) স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থা
(iv) স্থানীয় বিদ্যালয়সমূহ
(t) শিক্ষার ক্ষেত্রে গণতন্ত্রের ভূমিকা উল্লেখ করুন।
(i) শিক্ষার গুরুত্ব প্রচার
(ii) সর্বত্র স্থানীয়দের ছাত্রীদের কথা প্রচার
(iii) পঠিত বিষয়ের দ্বারা নানা বিষয়ে আলোচনা
(iv) এডুকেশন-এর মাধ্যমে শিক্ষামূলক কার্যক্রম
Ans.
(a) ii (b) i (c) iii (d) iii (e) ii (f) i (g) i (h) iv (i) ii (j) ii
(k) iv (l) i (m) ii (n) iii (o) iv (p) iii (q) iv (r) i (s) iii (t) iv
- নীচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি 25টি শব্দের মধ্যে): 2 × 10 = 20
(a) ঔপনিবেশিকতা বিরোধী সংগ্রাম কথাটির সাধারণ অর্থ কী? (What is the general meaning of anti-colonial struggle ?)
(b) আইনসভা ও বিচার বিভাগের মধ্যে সম্পর্ক কী? (What is the relation between Legislature and Judiciary ?)
(c) বর্তমানে বিদ্যালয় শিক্ষা কোন কোন স্তরে বিভক্ত? (At present in how many stages is the school education divided ?)
(d) বাধ্যতামূলক শিক্ষা ও শিক্ষার অধিকারের মধ্যে পার্থক্য কী? (What is the difference between Compulsory education and Right to education ?)
(e) একবিংশ শতাব্দীর কুড়িটি দক্ষতা কথাটির অর্থ কী? (What is the meaning of 21st century skills ?)
(f) লিঙ্গের সংজ্ঞা দিন। (Define Gender.)
(g) সাংকেতিক ভাষা কাকে বলে? (What is Sign language ?)
(h) নারী ও পুরুষের সাম্য কেন প্রয়োজন, একটি কারণ লিখুন। (Write one cause for the need of gender equity.)
(i) উপভাষা শিক্ষার অন্তরায় সৃষ্টি করে কেন? (Why do dialects make obstacles to education ?)
(j) প্রান্তিক সমাজের প্রধান বৈশিষ্ট্য কী? (What is the main characteristic of marginalized society ?)
(k) বাচনিক ও ভাষাগত বিকাশে অক্ষমতাগুলির নাম লিখুন। (Write the names of Verbal and Language Development Disabilities.)
(l) শিশুদের উপর বৈদ্যুতিন মাধ্যমের প্রভাব লিখুন। (Write the impact of Electronic Medium on Children.)
- নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি 250টি শব্দের মধ্যে): 7 × 2 = 14
(a) অস্থিবিকলাঙ্গ কারা? এদের শিক্ষার সমস্যাসমূহ ব্যাখ্যা করুন। (Who are Orthopaedically handicapped ? Explain the educational problems of them.)
(b) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও সমন্বিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। (Write the characteristics of Inclusive Education and Integrated Education.)
(c) ভারতীয় সংবিধানে ধর্মীয় সংখ্যালঘুদের শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত অধিকার দেওয়া হয়েছে তা সংক্ষেপে আলোচনা করুন। (Discuss, in brief, the various educational rights granted in Indian Constitution to the religious minorities.)
- নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দিন (500টি শব্দের মধ্যে): 16 × 1 = 16
(a) স্বাধীন ভারতে নারী ও পুরুষের শিক্ষার সমতা আনার জন্য যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে তা বিস্তারিত আলোচনা করুন। (Discuss, in detail, the efforts taken to bring about equality in male and female education in independent India.)
(b) প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষার সমস্যা কী কী এবং তা দূরীকরণের উপায় কী? গণতান্ত্রিক সমাজ গঠনে শিক্ষার ভূমিকা কী আলোচনা করুন। (What are the problems of education of the first generation learners? What are the ways to remove these problems? Discuss the role of education in attaining democratic society.)