WB DElEd Part-2 CC-04 Question Paper 2015-17

CC-04: PEDAGOGY ACROSS CURRICULUM

1. নীচের প্রশ্নগুলির উত্তর দিন (ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিন): 1 × 20 = 20

(i) সমন্বিত শিখন হল:
(a) সামর্থ্যভিত্তিক
(b) বিষয়কেন্দ্রিক
(c) শিক্ষার্থীকেন্দ্রিক
(d) উপরের কোনোটিই নয়

(ii) মূল্যায়নের উদ্দেশ্য হল:
(a) শিক্ষার্থীদের অগ্রগতিতে সাহায্য করা
(b) শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশসাধন পরিমাপ করা
(c) শ্রেণির উত্তরণ
(d) উপরের কোনোটিই নয়

(iii) সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা হলেন:
(a) পিয়াজে
(b) খন্ডটাউক
(c) ভাইগটস্কি
(d) জন ডিউই

(iv) শিক্ষায় সমন্বয় করার অর্থ:
(a) শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর মেলবন্ধন
(b) বিভিন্ন বিষয়ের মধ্যে মেলবন্ধন
(c) শিক্ষণ-শিখন মেলবন্ধন
(d) উপরের কোনোটিই নয়

(v) Pedagogy Across the Curriculum-এর প্রধান স্তম্ভ:
(a) বিষয়বস্তু
(b) শিক্ষণ
(c) মূল্যায়ন
(d) উপরের কোনোটিই নয়

(vi) প্রাথমিক স্তরে শিখন-শিক্ষণ পদ্ধতির অন্যতম প্রধান উদ্দেশ্য হল—
(a) যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করা
(b) শিক্ষণ দক্ষতা বৃদ্ধি করা
(c) মনোযোগ সৃষ্টি করা
(d) উপরের কোনোটিই নয়

(vii) পাঠক্রম বরাবর শিখন-শিক্ষণ নীতিতে দক্ষতা বিকাশের ক্ষেত্র হল:
(a) চিন্তাপ্রক্রিয়ার বিকাশ
(b) অন্যান্য বিষয়ের সঙ্গে সম্পর্কস্থাপন
(c) সহযোগিতার মাধ্যমে আলোচনা
(d) উপরের সবকটি

(viii) প্রক্রিয়া নির্ভর শিখনের মূল কথা হল:
(a) জ্ঞান নির্মাণ ও পুনর্নির্মাণ
(b) শিক্ষাকেন্দ্রিকতা
(c) সহযোগিতা
(d) উপরের সবকটি

(ix) সমন্বিত শিখন-শিক্ষণের সাফল্যের জন্য মৌলিক প্রয়োজনটি হল:
(a) পাঠক্রমকে নিয়মিতভাবে পরিমার্জন ও পরিবর্তন করা
(b) পাঠক্রমকে সহজ করা
(c) পাঠক্রমকে উন্নত করা
(d) উপরের কোনোটিই নয়

(x) ‘Multiple Intelligence’ তত্ত্বে কত ধরনের বুদ্ধির কথা বলা হয়েছে?
(a) ৬টি
(b) ৭টি
(c) ৮টি
(d) উপরের কোনোটিই নয়

(xi) ‘Interdisciplinary Curriculum’ মূলত আলোচনা করে:
(a) দক্ষতা
(b) চিন্তন প্রক্রিয়া
(c) মূল্যায়ন
(d) উপরের সবকটি

(xii) আধুনিক শিখন-শিক্ষণ প্রক্রিয়ায় প্রতিফলন ঘটেছে:
(a) বই-এর তথ্যের আদানপ্রদানে
(b) শিক্ষণ শ্রেণিকক্ষের চার দেওয়ালের মধ্যে
(c) সমাজ-সংস্কৃতির বিষয়সমূহের মধ্যে
(d) উপরের কোনোটিই নয়

(xiii) CLIL-এর সম্পূর্ণ রূপ হল:
(a) Common Language Integrated Learning
(b) Content Language Informative Learning
(c) Content Language Integrated Learning
(d) উপরের কোনোটিই নয়

(xiv) CALM-এর সম্পূর্ণ রূপ হল:
(a) Computer Assisted Learning Material
(b) Computer Aided Learning Material
(c) Computer-Audio Learning Material
(d) উপরের কোনোটিই নয়

(xv) কোন রাষ্ট্রে কম্পিউটার দ্বারা শিক্ষাকে CAI বলে?
(a) UK
(b) USA
(c) INDIA
(d) উপরের কোনোটিই নয়

(xvi) CAL-এর মাধ্যমে যে জাতীয় ধরনের প্রোগ্রাম ব্যবহার হয় তা হল:
(a) শাখা প্রোগ্রাম
(b) রৈখিক প্রোগ্রাম
(c) সরলরৈখিক প্রোগ্রাম
(d) উপরের কোনোটিই নয়

(xvii) ইনক্লুসিভ (Inclusive) শ্রেণিকক্ষে যথোপযুক্ত ICT ব্যবহার করাকে বলা হয়:
(a) Effective teaching
(b) Assistive technology
(c) Attractive teaching
(d) উপরের কোনোটিই নয়

(xviii) পাঠক্রমে পারফর্মিং আর্ট-এর পাঠক্রমিক কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করে:
(a) আনন্দপূর্ণ শিখন
(b) দুরারোহিত শিখন
(c) মনোস্তত্ত্ব শিখন
(d) প্রেষণা ও আনন্দপূর্ণ শিখন

(xix) ‘Pedagogy across the curriculum’-এ কনটেন্ট বিশ্লেষণ গুরুত্বপূর্ণ কারণ:
(a) উদাহরণের সাহায্যে বিষয়বস্তু গঠন
(b) ব্যাখ্যাকরণের সাহায্যে বিষয়বস্তু গঠন
(c) আত্মীকরণের মাধ্যমে বিষয়বস্তু গঠন
(d) আবিষ্কারের সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে বিষয়বস্তু গঠন

(xx) জ্ঞান গঠন ধারণায় জ্ঞাতের বিরোধী হিসেবে কোনটি বিবেচনা করা হয়?
(a) পাঠ্যপুস্তকের জ্ঞানকে সামগ্রী হিসেবে
(b) স্বচ্ছ ধারণা গঠন
(c) পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সমন্বয়
(d) উপরের কোনোটিই নয়

2. নীচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি ২৫০ শব্দের মধ্যে): 2 × 10 = 20

(a) অনুবন্ধ প্রণালীতে শিখন-শিক্ষণ বলতে কী বোঝেন? (What do you mean by correlation of studies?)

(b) পাঠক্রম বরাবর শিখন-শিক্ষণের দুটি বৈশিষ্ট্য লিখুন। (Write two features of Pedagogy across the curriculum.)

(c) নির্মিতিবাদের দুটি বৈশিষ্ট্য লিখুন। (Write two characteristics of Constructivism.)

(d) শিক্ষাকেন্দ্রিকতা বলতে কী বোঝায়? (What do you mean by child centricity?)

(e) বিশেষ শিক্ষামূলক চাহিদাসম্পন্ন শিক্ষার্থী বলতে কী বোঝায়? (What do you mean by children with special educational needs?)

(f) পাঠক্রম বরাবর শিখন-শিক্ষণ-এর সুসংহত শিখন-শিক্ষণের দুটি গুণাবলি লিখুন। (Write two merits of Integrative Learning-Teaching across the curriculum.)

(g) বহুবিধ সাক্ষরতা (Multiple Literacy) বলতে কী বোঝায়? (What do you mean by Multiple Literacy?)

(h) ‘Multidisciplinary Approach’ বলতে কী বোঝায়? (What do you mean by Multidisciplinary Approach?)

(i) জ্ঞান ও তথ্যের মধ্যে দুটি পার্থক্য লিখুন। (Write two differences between Knowledge and Information.)

(j) দুটি চিন্তন দক্ষতার নাম লিখুন। (Write two types of thinking skill.)

(k) Multimedia Technology বলতে কী বোঝেন? (What do you mean by Multimedia Technology?)

(l) প্রাথমিক স্তরে মূল্যবোধ শিক্ষার দুটি গুরুত্ব লিখুন। (Write two importance of value education at elementary level.)

3. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি ২৫০ শব্দের মধ্যে): 7 × 2 = 14

(a) বিষয়বস্তু বিশ্লেষণের পদক্ষেপগুলি আলোচনা করুন। (Discuss the steps to Content Analysis.)

(b) ধারণা মানচিত্র ও ইনক্লুসিভ শ্রেণিকক্ষে সুসংহত শিখন-শিক্ষণের উপর টীকা লিখুন। (Write a short note on Concept Mapping and Integrative Learning-Teaching for Inclusive Classroom.)

(c) আপনি কীভাবে স্টুডেন্ট প্রোফাইল রক্ষণ করবেন তা আলোচনা করুন। (Discuss how you would maintain the student profile.)

4. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দিন (৫০০টি শব্দের মধ্যে): 16 × 1 = 16

(a) আপনার নিজের পছন্দের একটি বিষয় নিয়ে শিখন দুর্বলতা নির্ণয় অভীক্ষা (Diagnostic Test) প্রস্তুত করুন। (Select a topic of your own subject and prepare a diagnostic test.)

(b) পাঠক্রম বরাবর শিখন-শিক্ষণ নীতিতে দক্ষতা বিকাশের ক্ষেত্রটি উদাহরণসহ আলোচনা করুন। (Discuss with examples the development of skills through Pedagogy across the Curriculum.)

Scroll to Top