1.) নীচের প্রশ্নগুলির উত্তর দিন (ঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিন): 1 × 20 = 20
(a) একটি প্রথামুক্ত শিক্ষা সংস্থার নাম হল
(i) বিদ্যালয় (ii) ক্লাব
(iii) টেলিভিশন (iv) মুক্তশিক্ষা সংস্থা
(b) একটি প্রথাবদ্ধ শিক্ষা সংস্থার নাম হল
(i) বিদ্যালয় (ii) ক্লাব
(iii) টেলিভিশন (iv) মুক্তশিক্ষা সংস্থা
(c) শিক্ষার একটি অন্যতম লক্ষ্য হল
(i) জ্ঞান বৃদ্ধি করা (ii) সুনাগরিক তৈরি করা
(iii) বিজ্ঞানী তৈরি করা (iv) বাণিজ্যের উন্নতি করা
(d) দ্বিমুখী শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষার দুটি উপাদান হল
(i) পাঠ্যপুস্তক এবং পরীক্ষা
(ii) শিক্ষার্থী এবং শিক্ষক
(iii) পাঠক্রম এবং মূল্যায়ন
(iv) বিদ্যালয় এবং শিক্ষার্থীর বিকাশ
(e) সর্বোদয় সমাজের কথা বলেছেন
(i) রবীন্দ্রনাথ (ii) গান্ধিজি
(iii) গান্ধিজি (iv) বিবেকানন্দ
(f) ‘Auroville’ প্রতিষ্ঠা করেন
(i) সর্দার পাটেল (ii) রুশো
(iii) বিদ্যাসাগর (iv) অরবিন্দ
(g) SSA-এর সম্পূর্ণ নাম হল
(i) Sarva Shiksha Abhiyan
(ii) Sound System of Admission
(iii) Social System Analysis
(iv) Secular System of Analysis
(h) শিখন প্রভাবকারী দুটি উপাদানের নাম হল
(i) স্মরণ এবং অভ্যাস
(ii) প্রেষণা এবং সাফল্য
(iii) মূল্যায়ন এবং পুনরাবৃত্তি
(iv) সাফল্য এবং সময়ানুবর্তিতা
(i) শিক্ষণের তিনটি স্তর হল
(i) স্মরণ, বোধগম্যতা এবং সমস্যামূলক চিন্তন
(ii) স্মরণ, দৃষ্টিভঙ্গি এবং কৌশল
(iii) দৃষ্টিভঙ্গি, কৌশল এবং সমস্যামূলক চিন্তন
(iv) দৃষ্টিভঙ্গি, সহযোগিতা এবং স্মরণ
(j) সমস্যামূলক শিখনে
(i) শিক্ষার্থীর কাজে সময়সীমা বেঁধে দেওয়া হবে
(ii) শিক্ষার্থীর কাজে সময়সীমা বেঁধে দেওয়া হবে না
(iii) শিক্ষার্থীকে বড়ো দলে ভাগ করতে হবে
(iv) শিক্ষার্থী নির্দিষ্ট পথ ধরে চলবে
(k) স্মরণ স্তরে শ্রেণিকক্ষের পরিবেশ নির্ধারণ করেন
(i) শিক্ষক (ii) শিক্ষার্থী
(iii) প্রধান শিক্ষক (iv) সমাজ
(l) ‘বর্ণপরিচয়’ লিখেছেন
(i) রবীন্দ্রনাথ (ii) রামমোহন
(iii) মদনমোহন তর্কালঙ্কার (iv) বিদ্যাসাগর
(m) মেয়েদের শিক্ষার একটি পরিকল্পনা হল
(i) শিক্ষার সমসুযোগ
(ii) ছুটির দিনের বিদ্যালয়
(iii) নৈশ বিদ্যালয়
(iv) সহ শিক্ষাব্যবস্থা
(n) ‘Negative Education’-এর প্রবক্তা
(i) বিদ্যাসাগর (ii) প্যাটেল
(iii) রুশো (iv) ডিউই
(o) ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের একটি উদাহরণ হল
(i) ক্লাব (ii) মাদ্রাসা
(iii) নৈশ বিদ্যালয় (iv) বিবাহ
(p) শ্রেণিকক্ষে শিক্ষকের একটি ভূমিকা হল
(i) পাঠদান (ii) পাঠক্রম প্রস্তুত করা
(iii) প্রশ্ন তৈরি করা (iv) উত্তরপত্র দেখা
(q) একটি সংগঠনের উদাহরণ হল
(i) পাঠদান (ii) পাঠক্রম
(iii) বিবাহ (iv) শৃঙ্খলা
(r) মধ্যাহ্নকালীন আহারের একটি উদ্দেশ্য হল
(i) পরীক্ষার ফল ভালো করা
(ii) নাগরিক চেতনা বাড়ানো
(iii) বিদ্যালয়ে উপস্থিতির হার বাড়ানো
(iv) অভিভাবকদের চেতনা বৃদ্ধি করা
(s) শিক্ষায় রাজনৈতিক প্রভাবের একটি উদাহরণ হল
(i) রাজনৈতিক মতাদর্শ পরিবর্তনে শিক্ষার পরিবর্তন ঘটে
(ii) রাজনৈতিক লোকেরাই শিক্ষা পরিচালনা করে
(iii) ধার্মিক ব্যক্তিরা শিক্ষা পরিচালনা করলে ভালো
(iv) রাজনৈতিক ব্যক্তিরা হলেন নিভীক
(t) শিক্ষণ দক্ষতার দুটি উদাহরণ হল
(i) প্রশ্নকরণ এবং উত্তর জানানো
(ii) প্রেষণ এবং প্রদীপনের ব্যবহার
(iii) প্রদীপনের ব্যবহার এবং বিষয়ের জ্ঞান
(iv) বিষয়ের জ্ঞান এবং উত্তর জানানো
Ans.
(a) iv (b) i (c) i (d) ii (e) iii (f) iv (g) i (h) ii (i) i (j) iv
(k) ii (l) iv (m) ii (n) iii (o) ii (p) i (q) iii (r) iii (s) i (t) ii
2. নীচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি 25টি শব্দের মধ্যে): 2 × 10 = 20
(a) অপ্রথাগত শিক্ষা সংস্থা কাকে বলে? বা অনিয়ন্ত্রিত শিক্ষা সংস্থা কাকে বলে? (What is Informal Agency of Education ?)
(b) প্রথাবদ্ধ শিক্ষা সংস্থা কাকে বলে? (What do you mean by Formal Agency of Education ?)
(c) শিক্ষার লক্ষ্যের সংজ্ঞা দিন। (Define Aims of education.)
(d) বিদ্যালয়ের দুটি প্রয়োজনীয়তা লিখুন। (Write two needs of school.)
(e) পাঠক্রমের সংজ্ঞা দিন। (Define Curriculum.)
(f) শিখনের পদ্ধতিগুলি কী? (What are different ways of learning ?)
(g) শিখনের সংজ্ঞা দিন। (Define learning.)
(h) ওয়ার্ধা পরিকল্পনার দুটি বৈশিষ্ট্য লিখুন। (Write two features of ‘Wardha Scheme’.)
(i) বিবেকানন্দ শিক্ষার সংজ্ঞা কীভাবে দিয়েছেন? (How Vivekananda has given the definition of education ?)
(j) শিক্ষার চরম লক্ষ্য কী? (What is the ultimate aim of education ?)
(k) বিদ্যালয় সংস্কৃতি কাকে বলে? (What is School Culture ?)
(l) অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কাকে বলে? (What is inclusive education ?)
3. নীচের যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দিন (প্রতিটি 250টি শব্দের মধ্যে): 7 × 2 = 14
(a) শিশুকেন্দ্রিক শিক্ষার প্রয়োজনীয়তা লিখুন। (Write the importance of child centric education.)
(b) নারীশিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আপনার অভিমত ব্যক্ত করুন। (Discuss the Contribution of Vidyasagar towards the expansion of women education.)
(c) শিক্ষণ এবং শিখনের মধ্যে সম্পর্ক নির্ধারণ করুন। (State the relationship between Teaching and Learning.)
4. নীচের যে-কোনো একটি প্রশ্নের উত্তর দিন (500টি শব্দের মধ্যে): 16 × 1 = 16
(a) শিক্ষার উপাদানগুলি আলোচনা করুন। (Explain factors of education.)
(b) পিয়াজে নির্দেশিত শিক্ষার স্তরগুলি আলোচনা করুন। (Discuss the stages of development as stated by Piaget.)
