Peer Group Learning বা সহপাঠী দলভিত্তিক শিখন হলো এমন একটি শিক্ষণ-পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা ছোট ছোট দলে একসঙ্গে কাজ করে, একে অপরের কাছ থেকে শেখে এবং নিজেদের জ্ঞান, ধারণা, অভিজ্ঞতা ও দক্ষতা পরস্পরের মধ্যে বিনিময় করে। এখানে শিক্ষক একমাত্র জ্ঞানদাতা নন; বরং শিক্ষার্থীরাও একে অপরের শিক্ষক, সহায়ক ও সহযোগী হিসেবে কাজ করে।
Peer Group Learning-এর উদাহরণ
বিষয়: EVS – জল সংরক্ষণ
শিক্ষক শ্রেণির শিক্ষার্থীদের চারটি দলে ভাগ করলেন।
Group 1: জল অপচয়ের কারণ খুঁজবে।
Group 2: জল সংরক্ষণের উপায় খুঁজবে।
Group 3: বাড়িতে জল কীভাবে সংরক্ষণ করা যায় তা আলোচনা করবে।
Group 4: জল সংরক্ষণ নিয়ে পোস্টার তৈরি করবে।
প্রতিটি দল নিজেদের মধ্যে আলোচনা করবে। একজন শিক্ষার্থী অন্যজনকে তথ্য বুঝিয়ে দেবে। শেষে প্রতিটি দল শ্রেণির সামনে তাদের কাজ উপস্থাপন করবে।
এখানে একই সঙ্গে discussion + peer teaching + cooperation + presentation + creativity ঘটে।
Peer Group Learning-এর বৈশিষ্ট্য
- ১. শিক্ষার্থী-কেন্দ্রিক: এখানে শিক্ষার্থীরা শিক্ষণ-প্রক্রিয়ার সক্রিয় অংশগ্রহণকারী।
- ২. ছোট দল: সাধারণত ৩–৬ জন শিক্ষার্থী নিয়ে একটি ছোট দল গঠন করা হয়।
- ৩. পারস্পরিক সহযোগিতা: শিক্ষার্থীরা একে অপরকে বিষয় বুঝতে সাহায্য করে।
- ৪. সক্রিয় অংশগ্রহণ: প্রত্যেক শিক্ষার্থী আলোচনা, প্রশ্ন, উত্তর ও কার্যক্রমে অংশগ্রহণ করে।
- ৫. অভিজ্ঞতা বিনিময়: শিক্ষার্থীরা নিজেদের ধারণা ও অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে।
- ৬. সহযোগিতামূলক শিক্ষা: ব্যক্তিগত প্রতিযোগিতার পরিবর্তে cooperation and collaboration-এর ওপর গুরুত্ব দেওয়া হয়।
- ৭. শিক্ষক Facilitator: শিক্ষক সরাসরি সব উত্তর না দিয়ে দলকে নির্দেশনা, উপকরণ ও প্রয়োজনীয় সহায়তা দেন।
সতীর্থ শিখণে কীভাবে দলগত শিক্ষণকে ব্যবহার করবেন তা উদাহরণসহ আলোচনা করুন। (Discuss how team teaching can be used in peer group learning. Explain with suitable example.)
Team Teaching হলো এমন একটি শিক্ষণ-পদ্ধতি যেখানে দুই বা ততোধিক শিক্ষক পরিকল্পনা, শিক্ষণ, পর্যবেক্ষণ এবং মূল্যায়নের কাজে যৌথভাবে অংশগ্রহণ করেন। অন্যদিকে, Peer Group Learning-এ শিক্ষার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পরস্পরের সহযোগিতা, আলোচনা ও Peer Teaching-এর মাধ্যমে শেখে।
এই দুই পদ্ধতিকে একত্রে ব্যবহার করলে শিক্ষকরা বিভিন্ন দলের শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দিতে পারেন এবং শিক্ষার্থীরা নিজেদের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময় করতে পারে। ফলে শিক্ষণ হয় সহযোগিতামূলক, শিক্ষার্থী-কেন্দ্রিক ও অন্তর্ভুক্তিমূলক।
১. যৌথ পরিকল্পনা (Joint Planning)
প্রথমে দুই বা ততোধিক শিক্ষক একসঙ্গে পাঠের:
- Learning objectives
- বিষয়বস্তু
- Group activity
- Teaching materials
- Assessment method
নির্ধারণ করবেন।
উদাহরণস্বরূপ, “জল সংরক্ষণ” বিষয়টি পড়ানোর জন্য একজন শিক্ষক EVS-এর বিষয়বস্তু এবং অন্য শিক্ষক ভাষা ও communication activity পরিকল্পনা করতে পারেন।
২. শিক্ষার্থীদের Peer Group-এ ভাগ করা
শিক্ষার্থীদের ছোট ছোট দলে ভাগ করা হবে। সাধারণত ৪–৬ জনের দল কার্যকর হতে পারে। দলগুলি mixed ability হলে ভালো হয়, যাতে অপেক্ষাকৃত দক্ষ শিক্ষার্থীরা অন্যদের সাহায্য করতে পারে।
৩. শিক্ষকদের ভূমিকা ভাগ করা
প্রত্যেক শিক্ষক নির্দিষ্ট group বা নির্দিষ্ট কাজের দায়িত্ব নিতে পারেন।
যেমন-
- ধারণা ও মূল বিষয় ব্যাখ্যা করবেন।
- দলগত activity পরিচালনা করবেন।
- দুর্বল বা অতিরিক্ত সহায়তা প্রয়োজন এমন শিক্ষার্থীদের support করবেন।
৪. Peer Teaching-এর সুযোগ তৈরি
Team Teaching-এর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবহার হলো শিক্ষার্থীদের একজন অন্যজনকে শেখানোর সুযোগ তৈরি করা। যে শিক্ষার্থী একটি বিষয় ভালোভাবে বুঝেছে, সে তার group-এর অন্য সদস্যদের ব্যাখ্যা করবে। এক্ষেত্রে শিক্ষক সরাসরি উত্তর না দিয়ে প্রয়োজন অনুযায়ী hint, question এবং feedback দেবেন।
৫. Group Rotation: শিক্ষকরা বিভিন্ন group-এর মধ্যে ঘুরে ঘুরে কাজ করতে পারেন। একটি দল যখন আলোচনা করছে, তখন একজন শিক্ষক তাদের সাহায্য করবেন এবং অন্য শিক্ষক অন্য দলের activity পর্যবেক্ষণ করবেন। প্রয়োজনে শিক্ষকরা group পরিবর্তন করে বিভিন্ন শিক্ষার্থীর learning needs সম্পর্কে ধারণা নিতে পারেন।
যৌথ মূল্যায়ন
Activity শেষে শিক্ষকরা একসঙ্গে শিক্ষার্থীদের কাজ মূল্যায়ন করবেন। মূল্যায়নের দুটি দিক থাকতে পারে-
- Group Assessment: দল কতটা ভালোভাবে কাজ করেছে।
- Individual Assessment: প্রত্যেক শিক্ষার্থী নিজে কী শিখেছে।
- এতে শুধু দলগত কাজের ওপর নির্ভর না করে প্রত্যেক শিক্ষার্থীর learning নিশ্চিত করা যায়।