Geography GK: Natural Vegetation of West Bengal [Competitive]

5/5 - (1 vote)

পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ (Natural Vegetation of West Bengal)

  • পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকার অবস্থানগত বৈচিত্র্যের কারণে ভিন্ন ভিন্ন প্রকারের স্বাভাবিক উদ্ভিদের উদ্ভব ঘটেছে।
  • পশ্চিমবঙ্গে বনভূমির পরিমাণ 16,832 বর্গকিমি, যা মোট ভূভাগের 18.96%।
  • পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে বনভূমির পরিমাণ সর্বাধিক (45%), দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ 24 পরগনা (28%)।
  • কলকাতাতে বনভূমির পরিমাণ সবচেয়ে কম (0.5%)।
  • পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ প্রধানত পাঁচ প্রকার।

পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের সংক্ষিপ্ত বিবরণ (Brief Description of the Natural Vegetation of West Bengal)

উদ্ভিদের ধরনঅঞ্চলপ্রধান উদ্ভিদবৈশিষ্ট্য
1. পার্বত্য অরণ্যের উদ্ভিদ (Mountainous Forest)দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির পার্বত্য অঞ্চলজুনিপার, লার্চ, রডোডেনড্রন, ওক, স্প্রুস, পাইন, ফার, সিডার, দেবদারুঠান্ডা অঞ্চলের উদ্ভিদ, সুউচ্চ বৃক্ষ, পাতা সূঁচের মতো, শঙ্কু আকৃতির গাছ
2. তরাই অঞ্চলের উদ্ভিদ (Forest of Terai Region)পার্বত্য পাদদেশ, দার্জিলিংয়ের দক্ষিণভাগ, জলপাইগুড়ি, কোচবিহারসেগুন, শিমুল, গর্জন, গামার, চাপালিশগাছের কাঠ শক্ত ও ভারী, জলাভূমি সহনশীল, চিরহরিৎ প্রকৃতি
3. মালভূমি অঞ্চলের উদ্ভিদ (Forest of Plateau Region)পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামশাল, শিমুল, পলাশ, মহুয়া, কেঁদ, অর্জুনশুষ্ক পত্রমোচী বন, ল্যাটেরাইট মৃত্তিকায় জন্মায়, শীতে পাতা ঝরে
4. সমভূমি অঞ্চলের উদ্ভিদ (Forest of Plains)উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়াআম, জাম, কাঁঠাল, বট, নিম, অশ্বত্থআর্দ্র ও উষ্ণ আবহাওয়া, ফলজ বৃক্ষ বেশি
5. উপকূলীয় অরণ্য (Coastal Forest / Mangrove)সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনাসুন্দরী, গরান, গেওয়া, হেঁতাল, নারকেললবণাক্ত মৃত্তিকায় জন্মে, জোয়ার-ভাটা সহনশীল, শ্বাসমূলযুক্ত উদ্ভিদ

🌳 অরণ্য বিনাশের কারণ (Causes of Forest Destruction)

🔹 প্রাকৃতিক কারণ (Natural Causes)

  • বন্যা (Flood)
  • দাবানল (Forest Fire / Wildfire)
  • ধস (Landslide)
  • অগ্ন্যুৎপাত (Volcanic Eruption)

🔹 সামাজিক কারণ (Social / Human Causes)

  • জ্বালানির প্রয়োজন (Need for Fuel)
  • কৃষিজমির সম্প্রসারণ (Expansion of Agricultural Land)
  • পশুপালন (Cattle Grazing)
  • কাঠ আহরণ (Timber Extraction)
  • স্থানান্তর কৃষি (Shifting Cultivation)
  • নগরায়ণ ও শিল্পায়ন (Urbanization and Industrialization)

🌿 অরণ্য সংরক্ষণের উপায (Forest Conservation Methods)

  • বৃক্ষচ্ছেদন রোধ (Prevention of Deforestation)
  • দাবানল প্রতিরোধ (Forest Fire Control)
  • বনসৃজন (Afforestation)
  • জনসচেতনতা বৃদ্ধি (Public Awareness)
  • বিকল্প জ্বালানির ব্যবহার (Use of Alternative Fuels)
  • পশুচারণ নিয়ন্ত্রণ (Controlled Grazing)
  • অরণ্য ব্যবস্থাপনা (Forest Management)
Protected areas of West Bengal map

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top