আজ আমরা কবি ও সাহিত্যিকদের ছদ্মনামের একটি গুরুত্বপূর্ণ তালিকা PDF আকারে শেয়ার করছি, যেখানে বাংলা ভাষার প্রখ্যাত কবি, সাহিত্যিক ও লেখকদের বহুল ব্যবহৃত ছদ্মনাম সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। সাহিত্যচর্চার ইতিহাসে ছদ্মনামের ব্যবহার একটি বিশেষ দিক, কারণ অনেক লেখক বিভিন্ন সময়ে ভিন্নধর্মী লেখা, সামাজিক প্রেক্ষাপট বা ব্যক্তিগত কারণবশত ভিন্ন নামে লিখেছেন। সেইসব পরিচিত ও অপ্রচলিত ছদ্মনাম এখানে একত্রে সংকলিত করা হয়েছে যাতে শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা সহজে জানতে ও মনে রাখতে পারেন।
কবি সাহিত্যিক ও তাদের ছদ্মনাম
| লেখকের নাম | ছদ্মনাম |
|---|---|
| রবীন্দ্রনাথ ঠাকুর | ভানু সিংহ, আন্নাকালী পাকড়াশি |
| কাজী নজরুল ইসলাম | ব্যাঙাচি, ধূমকেতু |
| সমরেশ বসু | কালকূট, ভ্রমর |
| বিমল ঘোষ | মৌমাছি |
| বিনয় ঘোষ | কালপেঁচা |
| অখিল নিয়োগী | স্বপন বুড়ো |
| বিনয় মুখোপাধ্যায় | যাযাবর |
| কালীপ্রসন্ন সিংহ | হুতোম প্যাঁচা |
| অন্নদাশঙ্কর রায় | লীলাময় রায় |
| ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | ভাইপোস্য |
| সত্যেন্দ্রনাথ দত্ত | কবিরত্ন, নবকুমার |
| প্যারীচাঁদ মিত্র | টেকচাঁদ ঠাকুর |
| বলাইচাঁদ মুখোপাধ্যায় | বনফুল |
| বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | কমলাকান্ত |
| শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | অনিলা দেবী |
| নারায়ণ গঙ্গোপাধ্যায় | সুনন্দ |
| মোহিতলাল মজুমদার | সত্যসুন্দর দাস |
| তরুণ রায় | ধনঞ্জয় বৈরাগী |
| অশোক গুপ্ত | বিক্রমাদিত্য |
| পূর্ণেন্দু পত্রী | সমুদ্রগুপ্ত |
| দেবেশ রায় | বেদুইন |
| মহাশ্বেতা দেবী | সুমিত্রা দেবী |
| লেখকের নাম | ছদ্মনাম |
|---|---|
| শক্তি চট্টোপাধ্যায় | অভিনব গুপ্ত |
| রাসবিহারী বসু | পি এন ঠাকুর |
| কালিদাস রায় | বেতালভট্ট |
| সুবোধ ঘোষ | সুপান্থ, কালপুরুষ |
| শরদিন্দু বন্দ্যোপাধ্যায় | চন্দ্রহাস, গৌড় মল্লার |
| অবনীন্দ্রনাথ ঠাকুর | রসুন আলী |
| রাজশেখর বসু | পরশুরাম |
| সুকুমার রায় | শ্যাম রায় |
| ডিরোজিও | জুভেনিস |
| সতীনাথ ভাদুড়ী | চিত্রগুপ্ত |
| জগদীশ ভট্টাচার্য | কলেজ বয় |
| প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায় | মানিক বন্দ্যোপাধ্যায় |
| প্রমথ চৌধুরী | বীরবল |
| অচিন্তকুমার সেনগুপ্ত | নীহারিকা দেবী |
| বিমল কর | অভিনন্দ |
| রাজা রামমোহন রায় | শিবপ্রসাদ রায় |
| বিমল মিত্র | জাবালী |
| শম্ভু মিত্র | শ্রী সঞ্জীব |
| শীর্ষেন্দু মুখোপাধ্যায় | চন্দ্রহাঁস |
| সুভাষ মুখোপাধ্যায় | পদাতিক, ঢোল গোবিন্দ |
| মনীশ ঘটক | যুবনাশ্ব |