প্রশ্ন 1: ক্লাসে একজন ছাত্র নিয়মিত চিৎকার করে পাঠ ব্যাহত করছিল। পরিস্থিতি, আপনার পদক্ষেপ এবং ফলাফল বর্ণনা করুন। (A student repeatedly disrupts class by shouting during lessons. Describe the situation you faced, your actions, and the outcome.)
উত্তর: একজন ছাত্র ক্লাসে বারবার চিৎকার করে পাঠ ব্যাহত করছিল। প্রথমে আমি তাকে সবার সামনে বকা দিইনি; ক্লাসের পরে ব্যক্তিগতভাবে (Private Talk) কথা বলি। জানতে পারি সে মনোযোগ আকর্ষণ করতে চাইছিল। আমি তাকে ছোট দায়িত্ব (Class Helper) দিই এবং আচরণ চার্ট (Behavior Chart) চালু করি। ভালো আচরণে প্রশংসা করি। কয়েক সপ্তাহের মধ্যে তার আচরণ উন্নত হয় এবং সে ক্লাসে মনোযোগী হয়ে ওঠে।
প্রশ্ন 2: একজন শিক্ষার্থী নিয়মিত চিৎকার করে ক্লাস ডিস্টার্ব করছিল। আপনি কীভাবে সামলেছেন? (A student repeatedly disrupts class by shouting during lessons. Describe the situation you faced, your actions, and the outcome.)
উত্তর: আমার ক্লাসে এক শিক্ষার্থী নিয়মিত উচ্চস্বরে কথা বলে অন্যদের ডিস্টার্ব করতো। আমি প্রথমে পর্যবেক্ষণ (Observation) করি, পরে আলাদা করে কথা বলি। বুঝি সে পাঠ বুঝতে পারছিল না। আমি তাকে সামনের বেঞ্চে বসাই, সহজ ভাষায় বোঝাই এবং peer support দিই। নিয়মভিত্তিক আচরণ তালিকা তৈরি করি। ধীরে ধীরে সে আত্মবিশ্বাস পায় এবং চিৎকার বন্ধ করে স্বাভাবিকভাবে অংশ নিতে শুরু করে।
প্রশ্ন 3: বিরতির সময় দুই শিক্ষার্থীর মধ্যে মারামারি হলে আপনি কীভাবে পরিস্থিতি সামলাবেন? (Two students get into a physical fight during recess. Explain how you’d intervene and prevent future issues.)
উত্তর: আমি প্রথমে নিরাপত্তা নিশ্চিত করে দুজনকে আলাদা করবো এবং শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবো। পরে আলাদা করে কথা বলে কারণ বুঝবো। তাদেরকে একসাথে বসিয়ে conflict resolution আলোচনা করাবো। অভিভাবক ও TIC-কে জানাবো। ভবিষ্যতে সমস্যা এড়াতে সহানুভূতি (Empathy) ও দলগত কাজ (Team Activity) করাবো। ফলস্বরূপ, তারা সম্পর্ক ঠিক করে এবং সহপাঠীদের সাথে শান্তিপূর্ণ আচরণ শিখে।
প্রশ্ন 4: একজন লাজুক শিশু গ্রুপ অ্যাক্টিভিটিতে অংশ নিতে চায় না। আপনি কীভাবে তাকে উন্নত করবেন? (A child refuses to participate in group activities due to shyness. Outline steps that led to improvement.)
উত্তর: একজন লাজুক শিশু গ্রুপ অ্যাক্টিভিটিতে অংশ নিতে চাইতো না। আমি প্রথমে তাকে বন্ধুভাবাপন্ন সহপাঠীর সাথে জোড়া (Peer Pairing) করি। ছোট ছোট ভূমিকা (Small Role) দিই, যেমন চার্ট ধরা বা নাম লেখা। ধীরে ধীরে দায়িত্ব বাড়াই। আমি নিয়মিত উৎসাহ (Positive Reinforcement) দিই। কিছুদিন পরে সে আত্মবিশ্বাসী হয়ে গ্রুপ আলোচনায় অংশ নিতে শুরু করে।