WB Primary Textbooks & Their Nomenclature

5/5 - (1 vote)

নামকরণের দর্শন কী? (What is the Philosophy behind Naming?)

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্যায়ে শিশুদের মনস্তত্ত্ব (Child Psychology) মাথায় রেখে বইগুলোর নাম রাখা হয়েছে যাতে শিশুরা বইকে “ভার/বস্তা” মনে না করে, বরং নিজেদের আপন জিনিস বলে ভাবতে শেখে। উদাহরণ: “আমার বই” নামটি শিশুর মধ্যে মালিকানাবোধ (Sense of Ownership) তৈরি করে।

মূল বিষয় (Main Thing)

“Integrated Learning & Joyful Education”

প্রাথমিক স্তরে (বিশেষ করে Class 1 ও 2) আলাদা আলাদা বিষয়ভিত্তিক বই না রেখে— একই বইয়ের মধ্যে ভাষা, গণিত, ইংরেজি, পরিবেশ—সব একসাথে যুক্ত করা হয়েছে। এটাকেই বলা হয়: সমন্বিত শিক্ষা (Integrated Learning) এবং শেখানো হয় আনন্দময়ভাবে → Joyful Education

শ্রেণি অনুযায়ী বইয়ের তালিকা (Class-wise Book List)

CLASS – I (প্রথম শ্রেণি)

Sl No.Book Title (বইয়ের নাম)Subject Covered (বিষয়বস্তু)
1Amar Boi [আমার বই ( ক,খ,গ )]সমন্বিত পাঠ (বাংলা, ইংরেজি, গণিত ও পরিবেশের মিশ্রণ)
2Sahaj Path Pratham Bhag (সহজ পাঠ – ১ম ভাগ)বাংলা ভাষা ও সাহিত্য (রবীন্দ্রনাথ ঠাকুর)
3Health & Physical Educationস্বাস্থ্য ও শারীরশিক্ষা
4জগৎ বাড়ি

CLASS – II (দ্বিতীয় শ্রেণি)

Sl No.Book Title (বইয়ের নাম)Subject Covered (বিষয়বস্তু)
1Amar Boi [আমার বই ( ক,খ,গ )]সমন্বিত পাঠ (Integrated Text)
2Sahaj Path Dwitiiyo Bhag (সহজ পাঠ – ২য় ভাগ)বাংলা ভাষা ও সাহিত্য
3Health & Physical Educationস্বাস্থ্য ও শারীরশিক্ষা
4জগৎ বাড়ি

CLASS – III (তৃতীয় শ্রেণি)

Sl No.Book Title (বইয়ের নাম)Subject Covered (বিষয়বস্তু)
1Patabahar (পাতাবাহার)বাংলা সাহিত্য (প্রথম ভাষা)
2Amar Ganit (আমার গণিত)গণিত (Mathematics)
3Amader Paribesh (আমাদের পরিবেশ)পরিবেশ বিজ্ঞান (EVS)
4Health & Physical Educationস্বাস্থ্য ও শারীরশিক্ষা
5Butterfly (ইংরেজি)দ্বিতীয় ভাষা (ইংরেজি) – সাধারণত ব্যবহৃত হয়
6Wings (1,2,3) (ইংরেজি)ইংরেজি পাঠ্যবই Butterfly-এর সহযোগী (Companion/Supplement) বই
7জগৎ বাড়ি

CLASS – IV & V (চতুর্থ ও পঞ্চম শ্রেণি)

Sl No.Book Title (বইয়ের নাম)Subject Covered (বিষয়বস্তু)
1Patabahar (পাতাবাহার)বাংলা সাহিত্য
2Bhasha Path (ভাষা পাঠ)বাংলা ব্যাকরণ ও নির্মিতি
3Amar Ganit (আমার গণিত)গণিত
4Amader Paribesh (আমাদের পরিবেশ)পরিবেশ বিজ্ঞান (বিজ্ঞান, ইতিহাস ও ভূগোল)
5Health & Physical Educationস্বাস্থ্য ও শারীরশিক্ষা
6Butterfly (ইংরেজি)দ্বিতীয় ভাষা (ইংরেজি)
7Wings (1,2,3) (ইংরেজি)ইংরেজি পাঠ্যবই Butterfly-এর সহযোগী (Companion/Supplement) বই
8জগৎ বাড়ি

Some One Liner Most Important / এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য

  • অলংকরণ: সহজ পাঠ বইয়ের অলংকরণ (Illustrations) করেছেন বিখ্যাত শিল্পী নন্দলাল বসু।
  • আমার বই: প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে বিষয়ভিত্তিক আলাদা বই নেই, সব বিষয় একটি বইতেই অন্তর্ভুক্ত (Amar Boi)।
  • ভাষা পাঠ: চতুর্থ শ্রেণি থেকে ব্যাকরণের জন্য ‘ভাষা পাঠ’ বইটি আলাদাভাবে যুক্ত হয়।
  • আমাদের পরিবেশ: বিজ্ঞান, ভূগোল এবং ইতিহাসকে আলাদা না করে ‘পরিবেশ’ হিসেবে শেখানো হয়।

ইন্টারভিউয়ের জন্য ৫টি সম্ভাব্য প্রশ্ন ও উত্তর (Possible Questions for Interview)

Q1. বইটির নাম ‘গণিত’ বা ‘অঙ্ক বই’ না রেখে ‘আমার গণিত’ রাখা হলো কেন?
উত্তর: স্যার/ম্যাম, ‘অঙ্ক’ শব্দটির মধ্যে অনেক শিশুর মনে একটি ভীতি কাজ করে। ‘আমার’ শব্দটি যোগ করার ফলে শিশু বইটিকে নিজের বলে ভাবতে শেখে এবং তার মন থেকে গণিতের ভয় বা ভীতি (Math Phobia) দূর হয়।

Q2. ‘সহজ পাঠ’ বইটি কেন এখনও সিলেবাসে রাখা হয়েছে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘সহজ পাঠ’ কেবল একটি বই নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ। এর ভাষা অত্যন্ত প্রাঞ্জল ও ছন্দময়, যা শিশুদের বাংলা ভাষার বুনিয়াদ তৈরি করতে সাহায্য করে। এছাড়া নন্দলাল বসুর আঁকা ছবিগুলো শিশুদের কল্পনাশক্তি বাড়ায়।

Q3 ‘পাতাবাহার’ নামটির সার্থকতা কী?
উত্তর: ‘পাতাবাহার’ গাছে যেমন নানা রঙের পাতা থাকে, তেমনই এই বইটিতেও নানা স্বাদের গল্প ও কবিতার সমাহার ঘটেছে। তাই সাহিত্য বা গল্পের বই হিসেবে এই নামটি খুবই সার্থক ও আকর্ষণীয়।

Q4. প্রাথমিক স্তরে ইতিহাস বা ভূগোলের জন্য আলাদা বই নেই কেন?
উত্তর: এনসিএফ (NCF-2005) এর নির্দেশিকা অনুযায়ী, ছোট শিশুরা পরিবেশকে খণ্ড খণ্ড করে দেখে না, সামগ্রিক বা অখণ্ড (Holistic) ভাবে দেখে। তাই ইতিহাস, ভূগোল ও বিজ্ঞানের আলাদা না করে ‘আমাদের পরিবেশ’ বইয়ের মাধ্যমে সমন্বিতভাবে শেখানো হয়।

Q5. ক্লাস ১ ও ২-এ ‘আমার বই’ কেন ব্যবহার করা হয়?
উত্তর: এই বয়সে শিশুদের ব্যাগের বোঝা কমানো এবং শিখনকে আনন্দদায়ক করার জন্য আলাদা আলাদা বই না দিয়ে একটি সমন্বিত বই দেওয়া হয়েছে। এখানে বাংলা ছাড়াও একই বইয়ে অঙ্ক বা ইংরেজি পর্যন্ত শেখানো হয় (Integrated Learning)।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top