Current Affairs of February 2026 for Teaching Interviews

5/5 - (1 vote)

Supreme Court of India রায় দিয়েছে যে ঋতুকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা কেবল স্বাস্থ্যগত বিষয় নয়, এটি ভারতের সংবিধানের ২১ অনুচ্ছেদে বর্ণিত জীবন ও ব্যক্তিগত মর্যাদার মৌলিক অধিকারের অংশ। আদালত স্পষ্টভাবে জানায়, মেয়েদের মাসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, কারণ এটি সরাসরি মর্যাদা, গোপনীয়তা, সমতা ও শিক্ষার অধিকারের সঙ্গে যুক্ত।

আদালতের নির্দেশ অনুযায়ী, দেশের সমস্ত স্কুলে (সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি) ছাত্রীদের জন্য বিনামূল্যে বায়োডিগ্রেডেবল স্যানিটারি ন্যাপকিন সরবরাহ করতে হবে। পাশাপাশি, স্কুলে পরিচ্ছন্ন, পৃথক ও কার্যকর শৌচালয়, পর্যাপ্ত জল এবং স্বাস্থ্যসম্মত বর্জ্য নিষ্পত্তি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বেঞ্চ পর্যবেক্ষণ করে যে, পরিকাঠামোর অভাব ও সামাজিক ট্যাবুর কারণে বহু কিশোরীর স্কুলে উপস্থিতি কমে যায়, এমনকি পড়াশোনা বন্ধ হয়ে যায়। তাই এই নির্দেশিকাকে শুধু স্বাস্থ্য উদ্যোগ নয়, শিক্ষা ও লিঙ্গসমতার সুরক্ষামূলক পদক্ষেপ হিসেবেও দেখা হয়েছে।

আদালত সতর্ক করেছে যে, নিয়ম না মানলে বিশেষ করে বেসরকারি স্কুলের ক্ষেত্রে স্বীকৃতি বাতিল (derecognition) পর্যন্ত হতে পারে। রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশ কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে।

📅 রায়ের তারিখ: ৩০ জানুয়ারি ২০২৬
👩‍⚖️ বেঞ্চ: বিচারপতি J. B. Pardiwala এবং বিচারপতি R. Mahadevan–এর বেঞ্চ এই রায় প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top