Biology GK: Photosynthesis [Competitive]

5/5 - (1 vote)

ফোটোসিন্থেসিস শব্দের অর্থ: গ্রিক শব্দ থেকে এসেছে: Photos = আলো, Synthesis = সংশ্লেষ/তৈরি করা অর্থাৎ আলো ব্যবহার করে খাদ্য তৈরি।

সালোকসংশ্লেষের সংজ্ঞা

যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে গৃহীত জল (H₂O)কার্বন ডাইঅক্সাইড (CO₂) এর রাসায়নিক বিক্রিয়ায় খাদ্য হিসেবে গ্লুকোজ উৎপন্ন করে, যা পরে শ্বেতসাররূপে সঞ্চিত থাকে, এবং একই সাথে অক্সিজেন বায়ুমণ্ডলে নির্গত হয়; তাকে সালোকসংশ্লেষ বলে। এটি উদ্ভিদের খাদ্য উৎপাদনের প্রধান প্রক্রিয়া এবং পৃথিবীর জীবজগতের শক্তির উৎস।

রাসায়নিক সমীকরণ

photosynthesis equation

সালোকসংশ্লেষের বৈশিষ্ট্য

  1. ৬ অণু CO₂ গ্রহণ ও ৬ অণু O₂ নির্গমন ঘটে।
  2. উৎপন্ন গ্লুকোজ অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ তৈরি করে — তাই এটি উপচয় (Anabolic) প্রক্রিয়া।
  3. কার্বন ডাইঅক্সাইডের কার্বন জৈব যৌগে রূপান্তরিত হয় — একে কার্বন আত্মীকরণ বলা হয়।
  4. জল জারিত হয় এবং CO₂ বিজারিত হয় — তাই এটি জারণ-বিজারণ বিক্রিয়া
  5. নির্গত অক্সিজেনের উৎস জল
  6. এই প্রক্রিয়া ছাড়া খাদ্য শৃঙ্খল চলতে পারে না।
  7. পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে।

সালোকসংশ্লেষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আবিষ্কার

বিজ্ঞানীর নামআবিষ্কার
চার্লস বার্নেস‘ফোটোসিন্থেসিস’ শব্দটি প্রথম ব্যবহার করেন এবং প্রক্রিয়াটিকে বৈজ্ঞানিকভাবে চিহ্নিত করেন।
জোসেফ প্রিস্টলেউদ্ভিদ বায়ু বিশুদ্ধ করতে পারে এবং O₂ গ্যাস উৎপন্ন করে, এটি প্রমাণ করেন।
ইঞ্জেনহাউজদেখান যে আলো থাকলে সবুজ অংশেই O₂ উৎপন্ন হয় এবং CO₂ শোষিত হয়।
স্যাকসপ্রথম অন্ধকার বিক্রিয়া (Dark reaction) পর্যবেক্ষণ করেন এবং শ্বেতসার উৎপাদন দেখান।
রবার্ট হিলহিল বিক্রিয়া আবিষ্কার করেন, যা প্রমাণ করে আলো বিক্রিয়ায় জল ভাঙে।
রুবেন ও ক্যামেনপ্রমাণ করেন নির্গত অক্সিজেনের উৎস CO₂ নয়, বরং জল।
বেনসন ও কেলভিনকেলভিন চক্র আবিষ্কার করেন এবং প্রথম স্থায়ী যৌগ PGA চিহ্নিত করেন।
হ্যাচ ও স্ল্যাকC₄ পথ আবিষ্কার করেন যা উচ্চ তাপমাত্রায় কার্যকর।
হিল ও বেন্ডালZ-scheme ব্যাখ্যা করেন, যা আলোক বিক্রিয়ার ইলেকট্রন প্রবাহ বোঝায়।
  • সালোকসংশ্লেষের স্থান: পাতার মেসোফিল কলা
  • অঙ্গাণু: ক্লোরোপ্লাস্ট
  • সালোকসংশ্লেষণীয় একক: কোয়ান্টোসোমা
  • সালোকসংশ্লেষে ব্যবহৃত রঞ্জক
    • প্রধান রঞ্জক: ক্লোরোফিল a, ক্লোরোফিল b
    • সহায়ক রঞ্জক
      • ১. ক্যারোটিনয়েড (এটি দুই প্রকার)
        • ক্যারোটিন (কমলা)
        • জ্যান্থোফিল (হলুদ)
      • ২. ফাইকোবিলিন (এটি দুই প্রকার)
        • ফাইকোএরিথ্রিন (লাল)
        • ফাইকোসায়ানিন (নীল)

রঞ্জকতন্ত্র (Pigment System)
ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দায় উপস্থিত ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, প্রোটিন প্রভৃতি মিলিত হয়ে যে জটিল গঠন তৈরি করে তাকে রঞ্জকতন্ত্র বলে। (দুই রঞ্জকতন্ত্র)
রঞ্জকতন্ত্র I বা PSI (700 nm তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে)
রঞ্জকতন্ত্র II বা PSII (680 nm তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে)

শক্তির রূপান্তর: আলোকশক্তি → রাসায়নিক শক্তি

সালোকসংশ্লেষের নিয়ন্ত্রক বাহ্যিক শর্তসমূহ

1. প্রয়োজনীয় তরঙ্গদৈর্ঘ্য: ৩৯০ nm থেকে ৭৬০ nm তরঙ্গদৈর্ঘ্যের আলোতে সালোকসংশ্লেষের হার সর্বাধিক হয় (এটিকে সালোকসংশ্লেষের কার্য বর্ণালি বলে)

Electromagnetic spectrum diagram with visible light
  • Red drop: ৬৮০ nm এর বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো এককভাবে প্রয়োগ করলে সালোকসংশ্লেষের হার হঠাৎ কমে যায়

2. সালোকসংশ্লেষের জন্য উপযুক্ত তাপমাত্রা: ২৫°C থেকে ৩৭°C


ইলেকট্রন পরিবহনকারী আয়ন: সালোকসংশ্লেষে ইলেকট্রন পরিবহনে সাহায্য করে
সালোকসংশ্লেষ সক্ষম প্রোটিস্ট: Euglena sp., Chrysamoeba sp.
সালোকসংশ্লেষকারী ব্যাকটেরিয়া: Rhodospirillum sp., Rhodopseudomonas sp.
সালোকসংশ্লেষকারী মূল: অর্কিড, গুলঞ্চ
সালোকসংশ্লেষে অসমর্থ উদ্ভিদ: স্বর্ণলতা (Cuscuta sp.), ইন্ডিয়ান পাইপ (Monotropa sp.)
ক্ষয়পুরণ বিন্দু (Compensation point): দিনের বেলা যে আলোক তীব্রতায় সালোকসংশ্লেষ ও শ্বসনের হার সমান হয় তাকে ক্ষয়পুরণ বিন্দু বলে

সালোকসংশ্লেষে ব্যবহৃত প্রধান উপাদান

উপাদানউৎসভূমিকা
জল (H₂O)মাটির কোষীয় জল, জলীয় বাষ্পঅক্সিজেনের উৎস, ইলেকট্রন দান, গ্লুকোজ উৎপাদনে সাহায্য
কার্বন ডাইঅক্সাইড (CO₂)বায়ু, জলে দ্রবীভূত কার্বনেটগ্লুকোজের কার্বন উৎস
ক্লোরোফিলসবুজ কোষের ক্লোরোপ্লাস্টসূর্যালোক শোষণ, শক্তি রূপান্তর
সূর্যালোকসূর্যক্লোরোফিল সক্রিয়করণ, ATP উৎপাদন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top